You are viewing a single comment's thread from:

RE: বিবাহ ডায়েরী (পার্ট ১) আশীর্বাদ ও রেজিস্ট্রি ম্যারেজ

in Incredible India3 years ago

আপনার মায়ের কথা আগেও শুনেছি, আজ ছবির মাধ্যমে তাকে এক পলক দেখার সুযোগ হলো। আসলে এইভাবে মায়ের শারীরিক কষ্ট প্রতিদিন দেখাটা কষ্টের বিষয় হলেও, আপনি যেভাবে মায়ের যত্ন করেন তা অতুলনীয়। অনেক সন্তানের কাছে সুস্থ বাবা মাও বোঝার মতো,সেখানে অসুস্থ মাকে আপনি যেভাবে যত্ন করেন, সেটা আসলেই খুব কম মানুষ করতে পারে।

ডজন খানেক প্রেমে ব্যর্থ হয়েই কি বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছিলেন? যাক শেষ পর্যন্ত অ্যারেঞ্জ ম্যারেজ করে ভালোই করলেন। অবাক ব্যপার বেছে বেছে এমন রেজিস্ট্রার ঠিক করলেন,যিনি নিজেই বিয়ে করেননি☺। আগে পরিচয় হলে ঠিক চলে যেতাম আর্শিবাদের চিংড়ি মালাইকারি পোস্ত দিয়ে আলুভাজা আর চাটনি খেতে। কাতলা মাছ পছন্দ নয়, তাই ওটা বাদ দিলাম। ধন্যবাদ আপনাকে রেজিস্ট্রি ও আর্শীবাদের ছবি শেয়ার করার জন্য। বিয়ে ও বৌভাতের গল্প পড়ার অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন।

Sort:  
 3 years ago 

ডজন খানেক প্রেমে ব্যর্থ হয়েই কি বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছিলেন? তখন বিয়ের নাম শুনলেই পালাতাম, এমনকি একবার ফোন নাম্বার ও পাল্টাতে হয়েছিলো। অবাক ব্যপার বেছে বেছে এমন রেজিস্ট্রার ঠিক করলেন,যিনি নিজেই বিয়ে করেননি। উনি বাড়ির কাছাকাছি থাকেন, অগত্যা তার সাথেই যোগাযোগ করলাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.087
BTC 61537.48
ETH 1696.34
USDT 1.00
SBD 0.38