ভাঙ্গা ফোন, ভাঙ্গা মনের টান

in Incredible Indialast year (edited)

আসসালামু আলাইকুম
প্রিয় দিদি (আমাদের সম্মানিত এডমিন ম্যাম @sduttaskitchen) এবং সকল প্রিয় কমিউনিটি সদস্য,
সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো ও সুস্থ আছেন। আমি আজ অত্যন্ত আন্তরিকতা ও দুঃখের সাথে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। বিশেষ করে দিদির কাছে আজ আমি সত্যিই ক্ষমা চাইতে চাই। আমি জানি সময় মতো গল্প না দেওয়া একজন সদস্য হিসেবে আমার জন্য খুবই দুঃখজনক বিষয়। কিন্তু তার পেছনে কিছু বাস্তব কারণ ছিল যা আমার নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। তাই আজ আমি আমার না বলতে পারা সেই গল্পের পেছনের গল্পটা আপনাদের জানাতে চাই।

pexels-anna-nekrashevich-6203311.jpgsource

ঘটনাটা শুরু হয়েছিল পবিত্র কোরবানির ঈদের ঠিক কয়েকদিন আগে। আমি প্রতিদিনের মতোই আমার মেয়েকে নিয়ে ঘরের কাজের পাশাপাশি কমিউনিটির পোস্ট গুলো দেখছিলাম। এমন সময় আমার ছোট্ট মেয়েটা খেলতে খেলতেই হঠাৎ করে ফোনটি ভেঙ্গে ফেলে। আমি তখন রান্নাঘরে ছিলাম কিছু বুঝে ওঠার আগেই শুনি একটা শব্দ। দৌড়ে এসে দেখি ফোনটা মেঝেতে পড়ে আছে আর পুরো স্কিনটাই চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে। বেশ কিছুদিন আগেই আমার আবারো ফোনটি নষ্ট করে ফিরছিল আমার এই ছোট্ট মেয়েটা। সেটা অনেক কষ্টের পর ঠিক করেছি। আমি চেষ্টা করলাম ফোনটি অন করার জন্য কিন্তু কিছুতেই অন হচ্ছিল না। যেন চোখের সামনে আমার পৃথিবীটা অচল হয়ে গেল। কারণ এই ফোনটাই ছিল আমার লেখা, গল্প, ছবি তোলা,সবার সাথে যোগাযোগ করা, পোস্ট দেওয়া সব কিছুর একমাত্র মাধ্যম।

pexels-mikoto-3367850.jpgsource

আমি শুধু কমিউনিটিতে অংশ নিই না এটি আমার ভালোবাসা আমার আত্মার একটা অংশ হয়ে গেছে। তাই ফোন ভেঙে যাওয়ার পর আমি সত্যি মানসিকভাবে ভেঙ্গে পড়েছিলাম। চেয়েছিলাম ফোনটা ঈদের আগেই ঠিক করতে কিন্তু তখন আর্থিকভাবে বেশ চাপ ছিল। কোরবানির ঈদ মানেই তো অনেক খরচ কোরবানির পশু কেনা গ্রামে টাকা পাঠানো মাংস বন্টন মসজিদের খরচ নতুন জামা কাপড় এসব নিয়ে আমাদের ব্যস্ততার চিন্তা শেষ ছিল না। আমি আর আমার হাজবেন্ড দুজনেই চেষ্টা করছিলাম সবকিছু সামাল দিতে। এমন অবস্থায় ফোন ঠিক করাটা তখন আর সম্ভব হয়ে ওঠেনি। ঈদের একদিন আগেই গ্রামে চলে আসি কারণ আমাদের বাসাটা ছেড়ে দিতে হয়েছিল। গ্রামে আসার পর সব খরচ সামলিয়ে ফোনটা ঠিক করা হচ্ছিল না। তখন আমি পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ি আমার প্রিয় কমিউনিটির সঙ্গে।

pexels-greta-hoffman-7674820.jpgsource

প্রতিদিন মনে হতো সবাই পোস্ট দিচ্ছে গল্প লিখছে মন্তব্য করছে আর আমি যে কিনা নিয়মিত অংশ নিতাম সবকিছুতে আগ্রহ নিয়ে থাকতাম সে আজ একেবারে নিশ্চুপ হয়ে আসি। মনের মধ্যে একটা অপরাধবোধ একটা চাপা কষ্ট কাজ করত প্রতিনিয়ত। এমন অবস্থায় করবী আমিন আপু কেউ বলতে পারছি না কারণ ফোনটাতেই ছিল তার সাথে যোগাযোগ করার নাম্বার। তাকে অনেক বেশি মিস করতাম। বিশেষ করে দিদির কথা মনে হলে খুব খারাপ লাগতো মনে হতো আপনি হয়তো ভাবছেন আমি অবহেলা করেছি বা ইচ্ছা করে গল্প দেই নি। কিন্তু দিদি সত্যি বলছি আমি কখনো অবহেলা করতে পারি না। কারণ এই প্লাটফর্মটা আমার জন্য শুধু একটা সাইট না এটা আমার আত্মার একটা অংশ। অবশেষে গতকাল অনেক কষ্টের পর আমার হাজব্যান্ড শহর থেকে ফোনটা ভালো করে নিয়ে আসে।

pexels-liza-summer-6383268.jpgsource

ফোনটা হাতে পেয়েই মনে হল যেন আমার প্রাণ ফিরে পেলাম।আবার গল্প লিখতে পারবো ছবি তুলতে পারব আর সবচেয়ে বড় কথা আবার আপনাদের সাথে সবার সঙ্গে যুক্ত হতে পারব। এই লেখাটাই আমার ফিরে আসার প্রথম চিহ্ন। আজ আমি কোন গল্পের কল্পনায় নয় নিজের বাস্তব জীবনের গল্প শেয়ার করলাম। আমি জানি আমরা কেউই নিখুত না জীবনে হঠাৎ করে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায় কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা কিভাবে ফিরে আসি কিভাবে আগের চেয়েও শক্তভাবে দাঁড়াই। আজ আমি সেই প্রত্যয়ের সঙ্গেই বলছি, দিদি আমি সত্যিই দুঃখিত আমার অনুপস্থির জন্য। আপনি আমার অনুপ্রেরণা। দয়া করে আমাকে ক্ষমা করবেন আমি আবার আগের মত নিয়মিত হব এবং আরো বেশি আন্তরিকতার সঙ্গে অংশগ্রহণ করব।সবাই আমাদের জন্য দোয়া করবেন আমি যেন আমার ছোট্ট মেয়েকে সামলে সংসার সামলে আবার সৃজনশীলতা নিয়ে এগিয়ে যেতে পারি। আজ তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ।

Sort:  
 last year 

বাচ্চারা খেলতে গিয়ে অনেক সময়েই বড়দের ক্ষতি করে ফেলে।কিন্তু কিছুই করার নেই কারন ওরা অবুঝ ।
ঈদের আগে বিশেষ করে কোরবানির সময় আমাদের প্রত্যেকের পরিবারের ওপরই চাপ পরে আর এসময়ে ফোন বিকল হওয়া গোদের ওপর বিষফোড়ার মতো অবস্থা ।
তারপরও আপনি আমাদের মাঝে ফেরত এসেছেন ুটাই আনন্দের ।আশাকরি এখন থেকে নিয়মিত আপনার লেখা ও কমেন্ট দেখতে পাবো।

TEAM 6

Your content has been successfully curated by our team via @ genomil.

Thank you for your valuable efforts! Keep posting high-quality content for a chance to receive more support from our curation team.

curation Banner.png

 last year 

@genomil.
thank you so much for your encouraging support, ma'am.

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

Loading...

TEAM 6

Your content has been successfully curated by our team via @ genomil.

Thank you for your valuable efforts! Keep posting high-quality content for a chance to receive more support from our curation team.

curation Banner.png

 last year 

Thank you so much

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64044.24
ETH 1817.28
USDT 1.00
SBD 0.38