পুরনো সেই স্মৃতিগুলো

in Incredible Indialast year

আসসালামু আলাইকুম

প্রিয় বন্ধুরা আজ হঠাৎ পুরনো কিছু ছবি দেখছিলাম ফোনে। ছবিগুলো দেখে মনটা ভীষণ ভার হয়ে উঠলো। এইতো কিছুদিন আগে আমরা ছিলাম ঢাকার বড় শহরে আমার স্বামীর কর্মস্থলে। নতুন শহর নতুন পরিবেশ সবকিছুই ছিল নতুন অভিজ্ঞতার মত। আমার ছোট্ট মেয়েটাকে নিয়ে প্রতিদিন কিছু না কিছু করতাম।

IMG_20250620_205402.jpg

কখনো ওকে নিয়ে বের হতাম গাউছিয়া কখনো বসুন্ধরা সিটি আবার কখনো হঠাৎ করে কাচ্চি বিরিয়ানির রেস্টুরেন্টে ঢুকে পড়তাম আমার হাজব্যান্ডকে সঙ্গে নিয়ে। সবকিছুই যেন এক টুকরো স্বপ্ন ছিল চোখের সামনে ভেসে উঠছে সব। মেয়েটা খুব ছোট ছিল তাই আমাদের প্রতিটা মুহূর্তে একটা আলাদা আনন্দ ছিল। ওর ছোট্ট ছোট্ট বায়না নতুন জামা পরে ঘোরাঘুরি করা এসব এখন শুধু স্মৃতির পাতায়।

IMG_20250620_205145.jpg

কিন্তু জীবন তো আর এক জায়গায় থেমে থাকে না। আমার হাজব্যান্ড কে আবার ফিরে যেতে হবে তার কর্মস্থলে। আর আমাকে থাকতে হচ্ছে গ্রামের বাড়িতে আমার মেয়েকে নিয়ে। আগে মনে হতো শহরে ব্যস্ততা কষ্টদায়ক এখন বুঝি সেই ব্যস্ততায়ও ছিল এক ধরনের ভালোলাগা। এখানে এখন সারাদিন শুধু নিস্তবতা। শহরের মতো বিকেলে বেলকনিতে দাঁড়িয়ে নিচে রোডে গাড়ি আর দেখা হয় না। মেয়েটা এখনো ছোট তাই সব কিছু বোঝেনা। কিন্তু মাঝেমধ্যে বলে আম্মু ঢাকায় যাব। তখন আমি শুধু ওর দিকে তাকিয়ে একটা হাসি দেই ভেতরে ভেতরে বুকের ভেতর কেমন করে ওঠে। আমি জানি হয়তো এখন আর আগের মতো শহরে দিনগুলো ফিরে পাওয়া যাবে না।

IMG_20250620_205334.jpg

গ্রামের জীবন একদম অন্যরকম শুধু কাজ আর কাজ।ধান খেত,পাখির ডাক, খোলা আকাশ সবই সুন্দর কিন্তু কোথায় যেন একটা শূন্যতা থেকেই যায়। এই শূন্যটা শুধু সেই পুরনো স্মৃতি সেই মুহূর্তগুলোর যেখানে আমরা তিনজন একসাথে ছিলাম। আজ ছবি দেখতে গিয়ে মনে হল কত দ্রুত সময় বদলে যায়। এই পরিবর্তনের সাথে আমরা সবাই তাল মিলাতে পারি না।

কিন্তু তবুও মনে আশা রাখি একদিন হয়তো আবার আমরা একসাথে থাকব আবার সেই পুরনো দিনগুলো ফিরে আসবে নতুন রূপে নতুন আনন্দে। জীবনের প্রতিটা মুহূর্তই একটা গল্প। কিছু গল্প মনে আনন্দ জাগায় কিছু গল্প চোখে জল আনে। আজ আমার এই লেখা আমার মনের সেই না বলা কথাগুলো হয়তো কারো সঙ্গে মিল খুজে পাবে। দোয়া করবেন যেন আবার একদিন আমার স্বপ্নগুলো নতুন করে গড়ে তুলতে পারি। আজ তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

 last year 

অবশ্যই দোয়া করি সৃষ্টিকর্তা যেন আপনার ডাক শুনতে পায় আবারও সে স্বপ্নের দিনগুলোকে নতুন রূপ দিবে,,।
সত্যি কথা বলতে কি জানেন আপনার লেখা এবং ছবি দুটো দেখেই না আমি আমার স্মৃতিগুলো মনে করছিলাম।
সত্যি কথা গত একটা বছর স্বপ্নের মত কাটিয়েছি,, আমি তো খুব করে চাই যেন আবারও ঐরকম দিনগুলো ফিরে পাই।।।

 last year 

দোয়া করি আল্লাহ আপনার মনের আশা পূরণ করুক। আসলেই একটা বছর যে স্বপ্নের মত কাটিয়েছে সেটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। জানিনা এই আশা পূরণ হবে কিনা তবে আল্লাহর কাছে খুব করে চাই আল্লাহ যেন আমার মনের আশা পূরণ করে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি কমেন্ট করার জন্য।

Loading...
 last year 

আসলে আমরা যতই গ্রামের সৌন্দর্য নিয়ে কথা বলি না কেন একবার শহুরে পরিবেশে অভ্যস্ত হয়ে গেলো তখন আর গ্রামে থাকতে ভালো লাগে না।গ্রামে তন সকালে গিয়ে বিকেলে আসতেই ভালো লাগে।
আশাকরি খুব শিগগিরী আবার ঢাকায় ফেরত আসবেন এবং আপনার পরিবার পরিপূর্ণ হবে ।
ভালো থাকবেন সবসময় ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.075
BTC 62960.15
ETH 1651.33
USDT 1.00
SBD 0.41