পানি ফলের পুষ্টি গুণ

in Incredible India3 years ago
IMG20231129200206.jpg

হ্যালো স্টিমিট বন্ধুরা

কেমন আছেন সবাই।এই শীতে শরীরের প্রতি অধিক যত্ন নেওয়া উচিত। সবাই একটু বেশি পরিমাণে পুষ্টি কর খাবারের প্রতি অধিক পরিমাণে জোর দিবেন। কারন আপনারা সকলেই জানেন যে, রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায় পুস্টিকর খাবার। একটি কথা আমরা সকলেই কম বেশি জানি তা হলো,প্রতিকারের চেয়ে প্রতিরোধ শ্রেয়। তাই বেশি বেশি দেশীয় ফল ও শাক-সবজি খেতে হবে আমাদের সকলের।

IMG20231129195418.jpg

তো বন্ধুরা আজ আপনাদের সাথে কিছু কথা বলবো বলে মনস্থির করছি তা হলো পানি ফল নিয়ে।এটিকে অনেকে আবার পানি শিঙারা ফল ও বলে থাকি । পানির মতো খেতে একটু পানসে পানসে লাগে , তাছাড়া এই ফল পানি বা জলাশয়েই জন্মে থাকে । তাই এটিকে পানি ফল ও বলা হয়ে থাকে।আর অনেকে শিঙারা ফল বলেও ডাকে,এর কারন কি জানেন বন্ধুরা,এটি না দেখতে অনেকটা শিঙারার মতো ই দেখতে।

IMG20231129173028.jpg
IMG20231129195525.jpg

এখন বলি এই ফলের দেখা কোথায় পেলাম আমি।
কিছু দিন আগে আশুগঞ্জ বাজারে গিয়েছিলাম না
বন্ধুরা, মনে আছে সেই কথা।সেই দিন ই এই ফল গুলো নিয়ে একটি মামা বসে ছিল। আমি কথা প্রসঙ্গে ওনাকে জিঙ্ঘাস করলাম যে, এগুলো কোথা
থেকে এনেছেন।ওনি আমাকে বললো যে, সিলেট হবিগঞ্জ থেকে এনেছেন। এখানের হাওর গুলোতে এগুলো খুব বেশি পরিমাণে পাওয়া যায়।

তবে স্থানীয় বাজারে এর দাম খুব একটা বেশি নয়।
তাই এদিকে নিয়ে আসলাম যদি একটু বেশি দামে বিক্রি করতে পারি।চলতে তো হবে রে মা। আমি মামার কাছ থেকে ২/১কেজি পানি ফল ২০ টাকা দিয়ে কিনে নিয়ে আসলাম।

বেশি করে করিনি যে, বাসার সবাই আবার খেতে চায় না। আমার মতো তো আর সবার মুখের স্বাদ এক রকম নয়। তাই ইচ্ছে করেই কমিয়ে এনেছি।

পানি ফলের মধ্যে রয়েছে যে সব পুস্টিগুন

IMG20231129195418.jpg
IMG20231129195411.jpg

তো বন্ধুরা এখন তাহলে একটু শেয়ার করি।এর মধ্যে
থাকা‌ পুস্টিগুন।এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কারন এটিতে রয়েছে ভিটামিন সি,ক্যালশিয়াম, ভিটামিন বি১২, পটাশিয়াম ও আয়রন যা দেহের জন্য অনেক উপকারী। শরীরকে সুস্থ ও সবল রাখতে এটি
অধিক পরিমাণে সহায়ক ভূমিকা পালন করে।

পানি ফল খেলে যে সব উপকার পাওয়া যায় তা হলো

  • ত্বকের যত্নে :-

এই পানি ফল খুব বেশি পরিমাণে উপকারে আসে ত্বকের যত্নে।এই শীতে শরীরের পানির ঘাটতি থাকে। কারন আমরা শীতের সময় সাধারণত পরিমাণের থেকে কম পানি পান করে থাকি। তাই এই পানির ঘাটতি পূরণ করতে সাহায্য করে এই ফল।আর পানি কম খাওয়া ফলে শরীরের ত্বক শুষ্ক হয়ে যায়। তাই বেশি বেশি পানি ফল খেলে ত্বক ভালো থাকে।

  • ওজন নিয়ন্ত্রণে সহায়ক :-

বর্তমান কালে অধিক ওজন একটি মারাত্মক আকার ধারণ করেছে।আর শরীরের অতিরিক্ত ওজন কমাতে সাহায্য করে এই ফল।

  • দুর্বলতা কমায় :- এই ফলের মধ্যে থাকা উপাদান গুলো শরীরের দুর্বলতা কাটাতে ও সাহায্য করে।
  • রক্ত চাপ নিয়ন্ত্রণে সাহায্য করে :-যাদের উচ্চ রক্তচাপ বা রক্ত চাপ নিয়ন্ত্রণে থাকে না। তাদের জন্য এই পানি ফল খুব ই উপকারে আসে।
IMG20231129200129.jpg

তবে যে কোন কিছু সম্পর্কে অধিক পরিমাণে ধারণা নিয়েই এর প্রয়োগ করা উত্তম,এর পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা।তা ও জেনে নেওয়া ভালো।

আজকে এখানেই আমার ব্লগ টির সমাপ্তি টানছি
বন্ধুরা।তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বপরি বেশি বেশি দেশীয় ফল খাবেন।নিজে খাবেন, পরিবারের সদস্যদের খাওয়াতে ও উৎসাহিত করবেন।

Sort:  
 3 years ago 

বাজারে গেলে এই ফলগুলো দেখা যায় কিন্তু কখনো খাওয়া হয়নি। আজকে আপনি আমাদের সাথে পানি ফল খাওয়ার উপকারিতা সম্পর্কে আলোচনা করেছেন। আসলে ফল গুলো দেখতে সুন্দর, কিন্তু বাজারে এর দাম আমাদের এখানে অনেক বেশি।

এই ফলের মধ্যে এত পরিমান উপকারিতা রয়েছে সেটা আমার জানা ছিল না। তবে একটা বিষয় তো সত্যি উপকারিতার পাশাপাশি কিছু অপকারিতাও রয়েছে। সে বিষয়টা যদি উল্লেখ করতাম তাহলে আরো ভালো হতো অসংখ্য ধন্যবাদ আপনাকে, নতুন একটা ফলের সাথে আমাদেরকে পরিচয় করিয়ে দেয়ার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে। আসলে প্রতিটা জিনিসের ই কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে।এটির ও মেবি আছে তবে আমার জানা নেই খুব একটা তাই উল্লেখ করিনি।তবে করলে ভালো হতো। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 3 years ago 

আজ আপনি পানি ফলের পুষ্টি গুণ সম্পর্কে উল্লেখ করেছেন, যা আমার কাছে পুরো অজানা ছিলো আপনার পোষ্টের মাধ্যমে আজ পানি ফলের পুষ্টি গুণ সম্পর্কে জানতে পেরে অনেক ভালো লাগছে।

এবং এই পানি ফল আমাদের সাতক্ষীরা জেলাতে অনেক চাষ করা হয়ে থাকে এবং তারা পানি ফল চাষ করে অনেক টাকা লাভবান হয়েছে। এবং আমাদের বাড়ির পাশেও পানি ফল চাষ করা হয়ে থাকে পানি ফল আমার অনেক পছন্দের একটি ফল আপনার পোষ্টের মাধ্যমে আজ এই পানি ফল দেখে অনেক বেশি আনন্দিত আমি।

সুন্দর একটি উপকারিতা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

জেনে ভালো লাগলো।আপনার এলাকায় এই ফল চাষ করে অনেক কৃষক লাভবান হচ্ছে।তো ভালো কথা আপনার ও পছন্দ এই ফলটি। মালয়েশিয়ায় কি পাওয়া যায় এই ফল। কমেন্টের মাধ্যমে জানাবেন। খুব ভালো লাগলো আপনার মন্তব্য টি পড়ে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য পানিফল সম্পর্কে আমার তেমন কোন ধারনাই ছিল না। গোপালগঞ্জের এদিকে এই ফলটা খুব একটা পাওয়া যায় না মাঝে মধ্যে দেখা যায়।
তবে না দেখা গেলেও এই পানি ফলের পুষ্টিগুণ সম্পর্কে জেনে অনেক ভালো লাগলো, আপনি প্রথমে ঠিকই বলেছেন এই শীতে আমাদের শরীরের অধিক যত্ন নেওয়া প্রয়োজন কারণ শীতের কারণে আমাদের তো বেশি রুক্ষ সূক্ষ্ম হয়ে যায়। ধন্যবাদ আপনাকে খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

হেআপু শীতে ত্বক রুক্ষ ও শুস্ক হয়ে যআয়। তাই
বেশি বেশি পানি জাতীয় খাবার খেতে হবে।এর মধ্যে পানি ফল একটি।এই ফলে প্রচুর পরিমাণে পানি থাকে।তা এই শীতে শরীরের পানির ঘাটতি পূরণ করতে সাহায্য করবে। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 3 years ago 

জি আপু এর পর থেকে অবশ্যই বেশি বেশি খাওয়ার চেষ্টা করব।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে

পানি ফল আজেকে প্রথম দেখলাম আর পানি ফলের পুষ্টিগুন ক্ষমতা নিয়ে বেশ কিছু তথ্য সংক্রান্ত আলোচনা করেছেন পড়ে খুবই ভালো লাগলো ৷ যেগুলো উপকারি বিষয় জানা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ৷

ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

 3 years ago 

তাই আপনি আগে কখনো দেখিনি এই ফল।তবে যদি কখনো দেখেনি খেয়ে দেখবেন। কেমন লাগে।তবে এর পুষ্টিগুণ অনেক। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

@sairazerin পানি ফল আমার বেশ পছন্দের। তবে এর পুষ্টিগুণ সম্পর্কে ধারণা তেমন একটা নেই। আপনার উপস্থাপনার মাধ্যমে সঠিক ভাবে জানতে পেরে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে পুষ্টিগুণ ব্লগ শেয়ার করার জন্য।আশা করি এমন আরো ব্লগ আমাদের মাঝে শেয়ার করবেন ,যার মধ্যেমে আমারা অবগত হতে পারবো।

 3 years ago (edited)

অবশ্যই ভাইয়া আমি চেষ্টা করবো।এমন ধরনের আরো গুরুত্বপূর্ণ তথ্য বহুল ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য।যাতে করে কিছু টা হলেও উপকৃত হতে পারেন। ধন্যবাদ আপনাকে আমার পোস্টটি পরিদর্শন করে এতো সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Loading...

আমি ফল গুলো দেখেছি বলে মনে হয় কিন্তু নাম টা আমার কাছে অজানা লাগলো পানি ফল।আমি আপনার থেকে এই রকম একটা ফল এর কথা শুনতে পেলাম এবং এর সাথে অনেক গুনাগুণ জানতে পারলাম। আমাদের সাথে এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

 3 years ago 

তাই আমি তাহলে কখনোই খান নি মনে হচ্ছে। তবে অনেক পুস্টিগুন রয়েছে এই ফল টিতে। তাই কখনো সামনে পেলে খেয়ে দেখবেন। ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

 3 years ago 

পানি ফল নিয়ে আপনার উপস্থাপন করা পোস্ট পড়ে বেশ উপকৃত হলাম। এর স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে জানা সম্ভব হলো। পানি ফল একটি সিজনাল ফল। এটি সচারাচর শীতকালেই পাওয়া যায়। এর স্বাস্থ্য উপকারিতার উপর ফোকাস রেখে কম পরিমাণে হলেও এটা আমাদের খাওয়া উচিত। কারণ, এতে রয়েছে একটি অক্সিডেন্ট, যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

 3 years ago 

হে ভাইয়াএটি রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তাছাড়া আরো অনেক গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে এই ফল টিতে। তাই আপনাদের খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।

আপনি আমার একটা পছন্দের ফল নিয়ে পোস্ট করেছেন এবং এই ফলের অনেক অজানা তথ্য উপস্থাপন করেছেন যা আমার জানা ছিল না। এ ফল খাওয়ার ফলে রক্ত চাপ নিয়ন্ত্রণে সাহায্য করে, দুর্বলতা কমায়, ওজন নিয়ন্ত্রণে সহায়ক, এবং ত্বকের যত্নে অনেক উপকারী।

আপনার প্রতি শুভকামনা রইল দোয়া রইল।

 3 years ago 

তাই, আপনার পছন্দের ফল এটি তা জেনে আমারও খুব ভালো লাগলো ভাইয়া।হে অনেক পুস্টিগুন রয়েছে এটিতে। ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য। ভালো থাকবেন সবসময়।

 3 years ago 

ধন্যবাদ খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য পানিফল সম্পর্কে আমার তেমন কোন ধারনাই ছিল না। গোপালগঞ্জের এদিকে এই ফলটা খুব একটা পাওয়া যায় না মাঝে মধ্যে দেখা যায়।
তবে না দেখা গেলেও এই পানি ফলের পুষ্টিগুণ সম্পর্কে জেনে অনেক ভালো লাগলো, আপনি প্রথমে ঠিকই বলেছেন এই শীতে আমাদের শরীরের অধিক যত্ন নেওয়া প্রয়োজন কারণ শীতের কারণে আমাদের তো বেশি রুক্ষ সূক্ষ্ম হয়ে যায়। ধন্যবাদ আপনাকে খুব সুন্দর একটি ফর শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.086
BTC 59940.35
ETH 1571.56
USDT 1.00
SBD 0.42