You are viewing a single comment's thread from:

RE: "কাতলা মাছের কালিয়া রেসিপি"

in Incredible India2 years ago

অনেকদিন পর আপনার পোস্ট ওপেন করলাম মাছের কালিয়া দেখার জন্য শুধু তো দেখতে পারবো খেতে তো আর পারবো না 🤣

পছন্দের খাবার সবাই একটু বেশি খেতেই পছন্দ করে, কিন্তু আপনি মাছ খেতে পছন্দ করেন না চিংড়ি ও ইলিশ ব্যতীত।। আসলে অনেক সময় সংসারে বাকি সদস্যদের জন্য নিজের অপছন্দের জিনিসও রান্না করতে হয়। শুনে ভালো লাগলো আপনার শাশুড়ি মাছ প্রিয় একজন মানুষ।।

আমরা অনেক সময় অনেক কিছু ইউটিউব দেখে করে থাকি যেমন আজকে মাছ আপনি youtube থেকে দেখেছেন পরে নিজের মতো করে করেছেন। খুবই চমৎকারভাবে ধাপে ধাপে রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছে দেখতে অনেক ভালো লাগছিল খেতে পারলে আরো ভালো লাগতো।।

Sort:  
 2 years ago 

হ্যাঁ, বেশিরভাগ সময়ই অন্যের পছন্দের রান্না করতে হয়। নিজের পছন্দের রান্না মেয়েরা করে না বললেই চলে। বিশেষ করে আমি। কারন রান্না করতেই আমি পছন্দ করি না। তবুও বাধ্য হয়ে সবার জন্য করতে হয়। নতুন পদ রান্না করতে গেলে ইউটিউব দেখে নিই একথা সত্যি, তবে সেই রেসিপি সম্পূর্ণ ফলো করা হয় না। কিছু কিছু উপকরণ বাদ দিয়ে দিই, আবার কিছু উপকরণ যোগ করি। মিলিয়ে মিশিয়ে ফলাফল মোটামুটি ভালোই হয়। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর মন্তব্যের জন্যে। ভাগ্যে থাকলেও কখনো না কখনো নিশ্চয়ই আপনাকে আমার রান্না খাওয়ানোর সুযোগ হবে। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63013.72
ETH 1871.80
USDT 1.00
SBD 0.37