You are viewing a single comment's thread from:
RE: আমার গ্রামের কিছু প্রাকৃতিক সৌন্দর্য।
আমরা যারা গ্রামে থাকি তারা গ্রামের পরিবেশটা সবচাইতে বেশি উপভোগ করে থাকি। শহরের তুলনায় গ্রামের মানুষগুলো বেশি প্রাকৃতিক দৃশ্য দেখতে পারে, খোলা মাঠে বেশি ঘোরাঘুরি করতে পারে এটি গ্রামের মানুষের একটি গর্ব।
আপনি আপনার বোনের সাথে ভিডিও কলে কথা বলার সময় এই ছবিগুলো সংগ্রহ করেছেন। গ্রামের প্রাকৃতিক দৃশ্য গুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে, আর জমিতে ধান লাগানো হয়েছে সেগুলো বেশ ভালই বেড়ে উঠছে।
গ্রামের এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
এই কথাটি আপনি ঠিক বলেছেন আমরা যারা গ্রামে বাস করি তারা একটু গ্রামের পরিবেশটা সবচেয়ে বেশি উপভোগ করতে পারি, যারা শহরে একটু বেশি চলাফেরা করে তারা হয়তোবা খুব বেশি গ্রামের মানুষের মতো গ্রামের সৌন্দর্য উপভোগ করতে পারে না কিন্তু তারা শহর থেকে কিছু ছুটি নিয়ে চলে আসেন নিজেদের গ্রামের সৌন্দর্য উপভোগ করতে, ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য শেয়ার করার জন্য এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।