You are viewing a single comment's thread from:
RE: এবারের ঈদ'কে নিয়ে নিজের কিছু অনুভূতি
ঈদ নিয়ে আপনার মনের অনুভূতি সত্যিই অসাধারণ।আসলে বয়স বাড়ার সাথে সাথে আমাদের দায়িত্ব গুলো বেড়ে যায়। ছোটবেলায় আমরা যে মজা করতাম আনন্দ করতাম। সেটা এখন অনেকটাই জীবন থেকে চলে গেছে। সে আনন্দ এখন আর ফিরে পাই না। ঈদ ফিরে আসে কিন্তু সেই আনন্দ এখন আর ফিরে আসে না। কত মজা করতাম সবাই মিলে নিজেদের বাড়ির মধ্যেই উদযাপন করতাম। এই সবকিছু এখন স্মৃতি হয়ে গেছে। ধন্যবাদ ঈদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করার জন্য। ভালো থাকবেন।
আমাদের জীবন থেকে এক সেকেন্ড চলে যাওয়া মানেই আমরা মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি। সেই সাথে আমাদের দিন দিন দায়িত্ব বেড়ে যাচ্ছে। আসলেই ছোটবেলায় এই ঈদকে নিয়ে মনের ভেতর কতই না অনুভূতি ছিল। এখন আর মনের মাঝে সেই অনুভূতি গুলো কাজ করে না। বছরের পর বছর ঈদ যাচ্ছে, কিন্তু মনের অনুভূতি গুলোর থেকে উল্টো দায়িত্বগুলো বেড়ে গেছে।
আমার পোস্ট সুন্দর মন্তব্য ব্যক্ত করার জন্য ধন্যবাদ।