You are viewing a single comment's thread from:

RE: সময়ের সাথে সাথে ভাবনাগুলোরও পরিবর্তন হয়।

in Incredible India2 years ago

আসলে সময়ের সাথে মানুষের জীবনের অনেক পরিবর্তন হয়ে যায়। আপনার প্রথম প্রশ্নের উত্তরে আমি বলব যে না, হয়তোবা অনেক দিন পরে মায়ের সাথে দেখা হলে তাকে জড়িয়ে ধরা হয়। কিন্তু খুব কম। বাবা সর্বদাই একটু শাসন করার চেষ্টা করে। কেননা মা আমাদেরকে অতিরিক্ত ভালোবাসে। আর বাবার শাসনে থাকে আমাদের ভবিষ্যৎ ভালো হওয়ার চিন্তাভাবনা।

আপনি আপনার ছোটবেলার ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন, যেটা সত্যিই অসাধারণ। আপনার বাবা চেয়েছিল আপনি মানুষের মতো মানুষ হন। তাই হয়তোবা আপনাকে জমিনের মধ্যে দাঁড় করিয়ে রেখেছিল। কিন্তু তারপরেই তিনি আবার আপনাকে দোকান থেকে খাবার এবং নতুন পোশাক পরিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছে।

বাবার প্রতি একটু ক্ষোভ একটু অভিমান প্রত্যেকটা সন্তানের রয়েছে। এটা ঠিক বাবার কাছে কোন জিনিস আবদার করলে, প্রথম দিন আমাদেরকে না করে দেয় কিন্তু পরবর্তীতে সেই জিনিস আমাদের জন্য নিয়ে আসে। এটাই হয়তোবা বাবার অন্যরকম ভালোবাসা। ধন্যবাদ নিজের অনুভূতি এবং সময়ের সাথে পরিবর্তন বিষয়টা সম্পর্কে, আমাদের অবগত করার জন্য। ভালো থাকবেন।

Sort:  
 2 years ago 

বয়সের সাথে সাথে অনেক কিছুরই পরিবর্তন হয়ে থাকে। চিন্তা ভাবনা চলা ফেরার অনেক কিছু পাল্টে যায়। মা আমাদের সব সময় অনেক বেশি স্নেহ করে আর বাবা একটু শাসনের মধ্যে রাখতে চায় আর এই এই দুয়ের মিশ্রণ আমাদের মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তুলতে সাহায্য করে। ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত প্রদানের জন্য।

 2 years ago 

অবশ্যই সময়ের সাথে জীবনের সবকিছু পরিবর্তন করা উত্তম। কেননা দিনশেষে দেখা যায় আমরা যদি নিজেকে পরিবর্তন করতে না পারি। তাহলে সবকিছুই আগের মতো থেকে যায়। আমরা আর যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারি না। বাবা মা আমাদেরকে শাসন করে আমাদের ভালোর জন্য। এতে করে আমরা যদি তাদের উপর রাগ করে নিজেদের উপর অত্যাচার করি। তাহলে জীবনে কখনোই মানুষের মতো মানুষ হওয়াটা সম্ভব নয়।

 2 years ago 

আপনি ঠিকই বলেছেন যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে পরিবর্তন করতেই হবে সব কিছু। বাবা মা সব সময় আমাদের ভালোর জন্য কাজ করে এবং আমরা যেন খারাপ পথে পা না বাড়াই সেই চেষ্টাই করে। হয়ত আমাদের এত শাসন ভালো লাগতো না ছোটবেলায় তবে এখন বুঝও সেটার গুরুত্ব। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 59524.83
ETH 1569.75
USDT 1.00
SBD 0.42