You are viewing a single comment's thread from:

RE: অনেক দিন পর মাকে জড়িয়ে ধরে ঘুমালাম।

in Incredible India2 years ago

একদমই ঠিক বলেছেন সময় যত বাড়তে শুরু করেছিল। ঝড়ের গতি তত বেশি বৃদ্ধি পাওয়া আরম্ভ হয়েছে। আসলে বড় বড় গাছের নাচানাচি ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। এত পরিমানে বাতাস যেটা আমরা কখনোই দেখিনি। তবে এবার বেশ ভালোভাবেই এই ঘূর্ণিঝড়ের খুব কাছ থেকে, উপভোগ করতে পেরেছি।

রাতে ঝড়ের পরিমাণ অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। আমি নিজেও আমার ছেলেদের কে নিয়ে মায়ের সাথে ঘুমিয়ে ছিলাম। আসলে রাত যত গভীর হয়েছিল ঝড়ের পরিমাণটা তত বেশি বৃদ্ধি পেয়েছিল। অতিরিক্ত বাতাস আর বৃষ্টির কারণে মনে হচ্ছিল, ঘরের আশেপাশে থাকা গাছগুলো এইতো ভেঙ্গে ঘরে এসে পড়বে। এই ভয়ে কিছুটা সময় ঘুমাতেও পারিনি।

আপনি একদমই ঠিক বলেছেন, ঝড় বৃষ্টি বা যত বড় বিপদ হোক না কেন? সন্তানের শেষ আশ্রয়ের জায়গা হচ্ছে বাবা-মা! আর ওখানে গিয়েই তাদের মনে হয় তাদের জীবনের সমস্ত সমস্যা দূর হয়ে গেছে! ধন্যবাদ ঘূর্ণিঝড় সম্পর্কে আপনার মনের অনুভূতি এবং ভয় আমাদের সাথে উপস্থাপন করার জন্য! ভালো থাকবেন।

Sort:  
 2 years ago 

রাত যত গভীর হয় সব কিছু যেন ততই ভয়ংকর হয়ে ওঠে। ঝড়ের ক্ষেত্রেও তেমনটা হয়েছে। রাত বাড়ার সাথে সাথে প্রকৃতি যেন তার ভয়াবহ রূপ দেখাতে শুরু করেছিলো। প্রকৃতি সুন্দর তবে তার পাশাপাশি যে কতটা ভয়ংকর সেটা খুব ভালো ভাবেই টের পেয়েছি।।

আপনিও আপনার ছেলেকে নিয়ে আপনার মায়ের কাছে ঘুমিয়েছিলেন জেনে ভালো লাগলো। মায়ের কাছেই হয়ত সবাই নিরাপদ। ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত জানানোর জন্য। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.086
BTC 60081.24
ETH 1570.52
USDT 1.00
SBD 0.42