You are viewing a single comment's thread from:

RE: ভালোবাসা এবং উপকার, কখনো বিফলে যায় না।

in Incredible India2 years ago

আসলে কিছু কিছু মানুষের কাছে ভালোবাসার মূল্য অপরিসীম এবং আমরা যদি তাদের উপকার করি। তারা এটা সব সময় মনে রাখার চেষ্টা করে। আপনি আপনার স্যারকে বড় একটা বিপদ থেকে বাঁচিয়েছেন, এবং এটা ওনার জীবনের জন্য ঝুঁকি হতে পারতো। আসলে এই ধরনের সমস্যাগুলো বর্তমান সময়ে প্রায় প্রত্যেকটা জায়গায় দেখা যাচ্ছে। তবে আপনি উনার উপকার করে বেশ ভালো করেছেন।

আজকে ভাইবা পরীক্ষা দিতে গিয়ে আপনি বুঝতে পেরেছেন। উপকার করলে অবশ্যই তার ফল পাওয়া যায়। যেমনটা আপনি আজকে পেয়েছেন। আপনার স্যার আপনাকে আপনার পড়া শুনা অনুযায়ী প্রশ্ন করেছেন, এবং আপনি তার উত্তর সঠিকভাবে দিতে পেরেছেন। জানতে পেরে ভালো লাগলো। এটা আপনার স্যারের একটা গর্ব। আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার বিষয় নিয়ে আলোচনা করার জন্য। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.094
BTC 63953.34
ETH 1800.94
USDT 1.00
SBD 0.39