You are viewing a single comment's thread from:

RE: দুহাজার তেইশ

in Incredible India3 years ago

পাওয়া না পাওয়ার হিসেব মিলিয়ে, আমরা কখনোই আমাদের জীবনের সময়টাকে ধরে রাখতে পারব না। সময় এমন একটা জিনিস যেটা তার আপন গতিতে চলতে থাকে কখন যে ফুরিয়ে যায় আমরা বুঝতেও পারি না। কিন্তু তারপরেও আমরা চিন্তা করি আমরা একটা দিনে কি পেয়েছি কতটুকু পেয়েছি, আরো একটু পেলে হয়তোবা ভালো হতো।

সৃষ্টিকর্তা যতটুকু দিয়েছে ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকার মত মানুষ একেবারেই কম। তবে আপনি বাবা হতে চলেছেন এই জিনিসটা জানতে পেরে অনেক বেশি ভালো লাগলো। ইনশাআল্লাহ ২০২৪ সালের আপনি আপনার সন্তানকে নিয়ে আবারো নতুন দিনের পথচলা শুরু করতে পারবেন। আসলে এই পৃথিবীতে মানুষ আসে মাত্র অল্প কয়েকদিনের জন্য। আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে, আপনার খালামনির জন্য আল্লাহতালার কাছে দোয়া করি। আল্লাহ তায়ালা উনাকে জান্নাতুল ফেরদাউস দান করুক আমিন🤲। ধন্যবাদ আপনাকে ২০২৩ সাল নিয়ে এত সুন্দর একটা টপিক আমাদের সাথে আলোচনা করার জন্য। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.090
BTC 61862.56
ETH 1728.70
USDT 1.00
SBD 0.38