You are viewing a single comment's thread from:

RE: মানবিকতার পরিভাষা। The verbiage of humanity.

in Incredible India3 years ago

আপনার জ্যাঠা মশাই এর মত যদি প্রত্যেকটা পুরুষ তার পরিবারকে এইভাবে সাপোর্ট করতো। তাহলে হয়তো বা প্রতিনিয়ত সংসারের বিচ্ছেদ ঘটত না। কিংবা সংসারের মধ্যে খুনসুটি লেগে থাকত না। আপনার জ্যাঠা মশাইকে হাজার বার স্যালুট।

সবকিছু ছেড়েই একদিন পরকালে চলে যেতে হবে। কোন কিছু নিয়ে অহংকার করা মোটেও ঠিক না। আসলে আমরা যখন রাস্তাঘাটে যাতায়াত করি। তখন অবশ্যই বৃদ্ধ মানুষ কিংবা বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে এমন মানুষদেরকে কিছুটা হলেও সাপোর্ট করা উচিত। আবার মাঝে মাঝে দেখা যায় আমরা কাজ করতে গিয়ে নানা ধরনের অসুবিধায় পড়ে যাই। তখন আমাদের সঙ্গীদেরকে নিজেদের কাজগুলো করে দিতে বলি। তারা যখন আমাদের কাজগুলো করে দেয়। তখন আমাদের মাথায় রাখা উচিত। তারা যদি কখনো বিপদে পড়ে আমরাও যেন তাদের বিপদে এগিয়ে গিয়ে, তাদের কাজগুলো নিজে থেকেই শেষ করে দেই।

সময়ের ঘড়ি বোঝা বড় দায়। কখন কোন দিকে ঘুরে যায় সেটা কেউ জানে না। কিন্তু আমাদেরকে সময় অনেক কিছু শিক্ষা দেয়। হয়তোবা আমরা সময়ের সাথে আবার সেটাও ভুলে যাই। কিন্তু জীবন থেকে যে জিনিসটা একবার চলে যায় সেটা আর ফিরে আসে না। তাই যেটুকুই করি না কেন? অন্তত মানুষের মঙ্গলের জন্য করা উচিত।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.095
BTC 62390.74
ETH 1741.56
USDT 1.00
SBD 0.39