You are viewing a single comment's thread from:

RE: "ছেলে মেয়ে বিভেদ না করে, সন্তানকে শুধু সন্তান ভেবেই বড় করুন"

in Incredible India3 years ago

আগেকার দিনের এই কুসংস্কার গুলো মানুষের মন ভেঙ্গে দিত। আসলে মানুষ মনে করে ছেলে হলে ঘরের বাতি জ্বালানোর প্রদীপ আসে। কিন্তু এটা হয়তোবা অনেকেই ভুলে যায়। ছেলে মেয়ে উভয়ই পারে মায়ের মুখে হাসি ফোটাতে। বাবার মুখে দু মুঠো ভাত তুলে দিতে। এই কুসংস্কার থেকে আমাদের প্রত্যেককে বেরিয়ে আসা উচিত।

আসলেই সত্যি বেশ কয়েকদিন ধরে আমার দাদী মায়ের কথা বেশ মনে পড়ছে। আগামী ডিসেম্বর মাসের ১৩ তারিখে ওনার মৃত্যুবার্ষিকী। হারিয়ে ফেলেছি ওনাকে গত এক বছর আগে। যে মানুষটা চলে যায় সে আর ফিরে আসে না। কিন্তু তার জন্য মনের এক কোণে অবশ্যই কিছু না কিছু খারাপ লাগা থেকেই যায়। সবসময় চেষ্টা করতাম উনাকে ভালো রাখার, কি খাবার খেতে চায় সেটা খাওয়ানোর। কিন্তু কতটুকু খাওয়াতে পেরেছি সেটা নিজেও জানিনা।

আমার মতোই আপনার মনটাও খুব খারাপ। কারণ আপনার ঠাকুমার কথা মনে পড়ছে। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি সৃষ্টিকর্তা আপনার ঠাকুমাকে পরকালে শান্তিতে রাখুক। প্রত্যেককেই এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। হয়তোবা কেউ আগে কেউ পড়ে। আজকে আপনার পোস্ট পরিদর্শন করতে গিয়ে মনের অজান্তেই চোখের কোনে জল চলে আসলো।

কেন জানিনা আপনার ঠাকুমার জীবন আর আমার দাদিমার জীবন একই রকম। আমার দাদীমা ও অল্প বয়সেই বিধবা হয়েছেন। নয় জন সন্তান নিয়ে নিজের বাকিটা জীবনটা পার করে দিয়েছেন। আমার বাবারা পাঁচ ভাই চার বোন।

তবে আপনার মা অনেক ভাগ্য করে আপনার ঠাকুমাকে পেয়েছিল। কেননা আমাদের এখানে তো শাশুড়িরাও বউকে কথা শোনায়। যখন তাদের পুত্রসন্তান হয় না। কিন্তু আপনার ঠাকুমার আপনার মাকে কখনোই কোন কথা বলেনি। সেজন্য আপনার ঠাকুমাকে স্যালুট জানাতে ইচ্ছে করছে। মন খারাপ করবেন না। জীবন তার গতি নিয়ে চলতে থাকে। একটা সময় আমি আপনি সবাই চলে যাব। ভালো থাকুক সেই মানুষগুলো, যারা এই পৃথিবী থেকে চলে গিয়েছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.090
BTC 62869.35
ETH 1790.06
USDT 1.00
SBD 0.39