You are viewing a single comment's thread from:
RE: এসিড নিক্ষেপ একটি জঘন্যতম কাজ !!
বর্তমান সময়ে এ বিষয়টা খুব কম দেখা যায় না। কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন এই বিষয়টা চারপাশে মানুষের মুখে শুনতে পেতাম। কেউ কাউকে প্রেমের প্রস্তাব দিয়েছে সেখানে রাজি না হওয়ার কারণে। তার মুখে এসিড ছুড়ে মেরে দিয়েছে। অথবা এমনও দেখা গেছে কেউ কাউকে পছন্দ করেছে বিয়ের প্রস্তাব দিয়েছে। রাজি না হওয়ার কারণে তাকে এসিড ছুঁড়ে দিয়েছে।
এসিড খুবই মারাত্মক একটা জিনিস যেটা একটা জীবনকে ধ্বংস করে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তার চেহারাটাকে বিধ্বংস করে দেয়। তাকে চেনা যায় না সেই মানুষটা কেমন ছিল সেটা বোঝা যায় না। আজকে আপনি বাস্তবতা এবং বাস্তব সমাজকে নিয়ে চমৎকার একটা টপিক আমাদের সাথে আলোচনা করেছেন। ধন্যবাদ ভালো থাকবেন।
হুম আপু বর্তমানে সময়ে এই এসিড নিক্ষেপ টা একটু কমে গেছে তা না হলে তো আগে এই এসিড নিক্ষেপ সচরাচর ঘটেছিলো ৷ যাই হোক আপু অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷