আসলে আপনারা পরিবারের সুখের জন্য প্রবাসে পাড়ি দিয়েছেন! প্রবাস জীবন খুবই কষ্টের একটা জীবন! যেটা হয়তোবা আমরা কিছুটা হলেও উপলব্ধি করতে পারি! আপনারা সারাদিন কাজ করে এসে রান্না বান্না করে খেয়ে,,, ঘুমিয়ে পড়েন! আবার সকালে ঘুম থেকে উঠে রান্নাবান্না করে,,, কাজে চলে যেতে হয়।
আপনি লিখেছেন আপনাদের তরকারি নষ্ট হয়ে গেছে! যার কারণে দোকান থেকে ডিম নিয়ে এসে ভাজি করে খেয়ে তারপরে আবার কাজে গেছেন! কোন কোন দিন আপনাদের না খেয়ে কাজে যেতে হয়! আসলে এই কথাগুলো কতটা হৃদয়বিদারক! সেটা হয়তোবা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না! এত কষ্টের মধ্যে থেকেও আপনি আমাদের সাথে আবারও বেশ কয়েকদিন অনুপস্থিত থাকার পর আবার এসে উপস্থিত হয়েছেন! এটা দেখেই অনেক বেশি ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে,, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল! ভাল থাকবেন।