You are viewing a single comment's thread from:

RE: জীবনটা ছোট কিন্তু মানুষের চাওয়াটা অনেক বেশি

in Incredible India3 years ago

আমাদের মানুষ নামক যে প্রাণী আমরা রয়েছি! তাদের চাহিদার কোন শেষ নেই! অল্প আছে তাতে সন্তুষ্ট থাকার মত,,,, মন মানসিকতা আমাদের নেই।

যে মানুষটা প্রবাসে গিয়েছে সে মানুষটা আদৌ আমাদের কাছে ফিরবে কিনা! সেই নিশ্চয়তা আমরা কেউ দিতে পারি না! গত কিছুদিন আগেও ফেসবুকে একটা ভিডিওর মাধ্যমে দেখেছিলাম! একজন ভাই প্রবাসে গিয়েছে! তার তিনটা কন্যা সন্তান! বিকেলেই বলেছিল তার ওয়াইফের সাথে রাতে মেয়েদের সাথে কথা বলবে! কিন্তু রাতে যখন তিনি ডিউটি করে বাসায় ফিরলেন।

তার স্ত্রীকে অনেকবার কল দিয়েছে,,, কিন্তু সময়ের ব্যবধানে আমাদের বাংলাদেশের তখন অনেক রাত! যার কারণে তার স্ত্রী ঘুমে ছিল! ফোন ধরতে পারেনি! সকালে যখন ঘুম থেকে উঠে তার স্ত্রী মোবাইলটা হাতে নিয়ে দেখে! তার স্বামীর অনেকগুলো কল,, তিনি আবার কল ব্যাক করলেন! কিন্তু ফোনটা তার স্বামী ধরতে পারল না।

কেননা তিনি রাতেই মারা গেছেন! আসলে এই সকল ঘটনা গুলো যখন চোখের সামনে ঘটে! তখন খুব খারাপ লাগে! অতিরিক্ত চাহিদা যা পূরণ করার জন্য,,, আমাদের প্রিয় মানুষগুলো প্রবাসে পাড়ি জমায়।

আসলে অল্পতে যদি আমরা ভালো থাকতে পারতাম! তাহলে হয়তো আমাদের জীবনটাই অন্যরকম হতো! খুবই ভালো লাগলো আপনার পোস্ট পড়ে,, অসংখ্য ধন্যবাদ আপনাকে,,, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল! ভালো থাকবেন।

Sort:  
 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ে আপনার মতামত জানানোর জন্য। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.093
BTC 63366.77
ETH 1771.75
USDT 1.00
SBD 0.39