You are viewing a single comment's thread from:

RE: প্রতিটি দিন শুরু হয় নতুন প্রত্যাশা দিয়ে আর শেষ হয় অভিজ্ঞতা দিয়ে।

in Incredible India3 years ago

আপনি আপনার লেখার শীর্ষ প্রকটে,,, যে শব্দগুলো ব্যবহার করেছেন! সেগুলো আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ! একদম ঠিক,, আমরা প্রত্যেকটা দিন প্রত্যাশা করি, আজকের দিনটা আমাদের ভালো যাবে! কিন্তু দিন শেষে দেখা যায়! কিছু অভিজ্ঞতা অর্জনের মাধ্যমেই,,, আমাদের দিনটা পার হয়ে যায়।

আপনার লেখার মধ্যে,, কেউ অভিমত পোষণ করুক বা না করুক,,, তাতে আমার কিছু যায় আসে না! কিন্তু আপনার লেখার প্রত্যেকটা ওয়ার্ড এর মধ্যে! কিছু রহস্য আছে,,, যেটা হয়তোবা আমি কিছুটা হলেও অনুধাবন করছি।

ভোর বেলার কাজ করতে গিয়ে,,, বাড়ি ফেরার পথে আপনার পায়ের গোড়ালি কেটে গেছে! দুঘন্টা রক্তক্ষরণ হয়েছে, ওই সময়টাতে! আবার বাড়িতে আসার পর আপনার দিদি আপনার ক্ষতস্থানের চিকিৎসা করেছে! পরদিন আবারো আপনি আপনার কাজের জায়গায় ফিরে গেছেন! কাজকে আপনি কতটা ভালবাসলে,, কতটা সম্মান করলে! এই জিনিসটা করতে পেরেছেন! এটা ভেবেই আমার শরীরের লোম দাঁড়িয়ে গেল।

আমার মনে হয়, সবসময় আমরা সুযোগ দেওয়া হয়না, এই নিয়ে অভিযোগ করি।
যদি দিনশেষে ভেবে দেখি তাহলে খুঁজে পাওয়া যাবে আসলে সুযোগের সৎ ব্যবহারে আমরা অক্ষম আর কিছুটা আত্মকেন্দ্রিকতা দায়ী।

আপনার এই কথার সাথে আমি হান্ডেট পার্সেন্ট সহমত পোষণ করছি! কারণ আমাদের সামনে যে সুযোগ আছে! সেটাকে আমরা সঠিক ভাবে ব্যবহার করি না! যদি আমরা সঠিক ভাবেই আমাদের সামনে থাকা প্রত্যেকটা সুযোগ ব্যবহার করতাম! তাহলে আমাদের জীবনটাই পাল্টে যেত।

অসংখ্য ধন্যবাদ, আপনার ব্যক্তিগত জীবন থেকে, কিছু কথা আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য!আপনার জন্য অনেক অনেক শুভকামনা,, ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.090
BTC 62859.90
ETH 1785.89
USDT 1.00
SBD 0.39