RE: ফটোগ্রাফী//পুকুর থেকে মাছ ধরা।
আমরা জানি যে শহরের মানুষ সাধারণত কর্মমুখী হয়ে থাকে,
তার মানে কি এটাই দাঁড়ায় যে গ্রামের মানুষ কর্মমুখী না?
শহরের মানুষ কর্মমুখী হয় ঠিকই, কিন্তু গ্রামের মানুষ তার চেয়ে অনেক বেশি কাজ করে। কারণ গ্রামের মানুষ কৃষিকাজে নিজেদের জীবনটা পার করে দেয়।
কৃষি কাজ করতে করতে তারা হাঁপিয়ে ওঠে। তারপরও নিজেরা কখনো বসে থাকে না। কারণ তাদের কাজের জায়গা সঠিকভাবেই পালন করতে হয়।
সেইটার কারণ হিসেবে বলবো আপনারা হয়তো অনেকেই জানেন না যে একটি পুকুর থেকে বছরে অনেকবার মাছ ধরা হয়। একবার মাছ ধরে ফেললেই যে পুকুরে আর কোনো মাস থাকে না এরকমটা না।
পুকুরে তো পর্যাপ্ত পরিমাণে মাছ থাকে। একবার ধরে ফেললেই তো আর সেই পুকুরের মাছ শেষ হয়ে যায় না। একটা পুকুর থেকে বারবার মাছ ধরা যায়।
যেভাবে দাঁড়িয়ে বস্তায় মাছ ধরছেন, কিছু আর বললাম না। এ রোজার দিনে আমাদের জন্য কিছু পাঠিয়ে দেয়াটা মনে হয় উত্তম ছিল।
এমনকি আপনারা ফটোগ্রাফিতে যে কাতল মাছটা দেখতে পেয়েছেন এই কাতলা মাছটা কিন্তু আমার মা ইতোমধ্যে রান্নাও করেছেন।
আমাদেরকে এত বড় মাছ দেখিয়ে লোভ লাগিয়ে। নিজে একা একা বসে মাছ রান্না করে খাচ্ছেন। এটা কিন্তু ঠিক না।
সবাই মিলে বসে দেখছি বেশ ভালোই মাছ ধরার আনন্দ উপভোগ করেছেন। এবং আপনি একটা পর্যায়ে মাছ বস্তায় ভরে নিয়েছেন।
আপনার আজকের দিনের মাছ ধরার অভিজ্ঞতা, এবং সবার আনন্দটা আমাদের মাঝে ভাগ করে নেয়ার জন্য। আপনাকে অসংখ্য, ধন্যবাদ আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।