RE: 🌱🌱একটি শিক্ষামূলক গল্প (ক্রেতা ও বিক্রেতা)🌿🌿
আসলে আপনি ঠিক বলেছেন, মানুষকে অন্ধভাবে বিশ্বাস করলে। সেই জায়গাটায় ঠকা ছাড়া ভালো কিছু হয় না। এমনই ঘটনা ঘটেছিল গত শুক্রবারে। আমি এবং আমার ননদ গিয়েছিলাম আমাদের বাজারে।
যেহেতু ঈদের মার্কেটিং চলতেছে। প্রচণ্ড ভিড় তারপরেও একটা দোকানে ঢুকলাম। তারপরে ওখানে গিয়ে দেখলাম বড় বড় বেশ সুন্দর সুন্দর আতা ফল
আমার বড় ছেলেটা আতা ফল দেখে খাবার জন্য বেশ কান্নাকাটি করছিল। তাই তেমন একটা কিছু ভাবলাম না। এক কিলো আতা আমি ২০০ টাকা দিয়ে কিনে নিলাম।
দোকানদার নিজের হাতেই আমাকে বেছে বেছে আতা ফলগুলো দিয়েছিল। এবং বলেছিল এগুলো প্রচন্ড মিষ্টি এবং বেশ ভালো। আমিও দোকানদারকে অন্ধের মত বিশ্বাস করেছিলাম।
কিন্তু বাড়িতে এসে আমি একদম হতবাক হয়ে গেলাম। প্রত্যেকটা আতা ফল নষ্ট হয়ে গেছে। তেমন একটা খাবার উপযোগী ও নেই। তখন মনে মনে নিজেকেই দোষারোপ করছিলাম। কেন আমি দেখে কিনলাম না।
আপনার এই গল্পটা পড়ে আমার সেই দিনের কথা মনে পড়ে গেল, তাই শেয়ার করলাম।
একদমই ঠিক বলেছেন, চকচক করলেই সোনা হয় না। অবশ্যই কাউকে অন্ধের মত বিশ্বাস করাটাও ঠিক নয়। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা গল্প আমাদের সাথে শেয়ার করার জন্য, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল, ভালো থাকবেন।