You are viewing a single comment's thread from:

RE: একটি পুকুরের ফটোগ্রাফি

in Incredible India3 years ago

আপনার পোস্ট পড়ে আমি বুঝতে পারলাম।"একের ভেতর অনেক কথাটি মোটেও মিথ্যে নয়।"

এই পুকুর খনন করার সময়। তারা এমন ভাবে পুকুরের পাড় এবং পুকুরের চারপাশটাকে সাজিয়েছে। যেন তারা একটা কাজের সাহায্যে অনেকগুলো কাজ করে, সেখান থেকে টাকা উপার্জন করতে পারে।

প্রথমত তারা পুকুরে মাছ চাষ করে। সেখানে থেকে টাকা উপার্জন করে। দ্বিতীয়ত তারা পুকুরের পাড় এর মধ্যে মরিচ চারা রোপন করেছে। সেখান থেকেও তারা মরিচ বিক্রি করতে পারবে। আবার নিজেদের জন্য রেখে দিতে পারবেন।

তৃতীয় পর্যায়ে আমি দেখলাম তারা হাঁস পালন করছে। যদিও আপনি আপনার পোস্টে উল্লেখ করেছেন। এখন তাদের এখানে হাঁস নেই। তবে তারা ভবিষ্যতে হাঁসের বাচ্চা নিয়ে এসে আবার পালন করা শুরু করবে। ওখান থেকেও তারা টাকা উপার্জন করছে।

এরপর আমি দেখলাম আপনি আপনার পোস্টে উল্লেখ করেছেন। সুপারি গাছের কিছু ফটোগ্রাফি। এই সুপারি গাছ রোপন করেছে। আপনি একদমই ঠিক বলেছেন। পাঁচশত সুপারি গাছ থেকে যদি সুপারি পাওয়া যায়। তাহলে সেখান থেকেও কিন্তু মোটা অংকের কিছু টাকা বের হয়ে আসে।

আসলে যে লোকটা এই উদ্যোগটা গ্রহণ করেছে। বলতেই হবে তার মাথায় অনেক বুদ্ধি আছে। কারণ একটা লোক যখন সৎ ভাবে টাকা উপার্জন করার চিন্তাভাবনা করে। তখন কিন্তু ওই লোকটাকে অনেকেই সাহায্য করে। অনেকেই বুদ্ধির দ্বারা তাকে উৎসাহিত করার চেষ্টা করে।

অসংখ্য ধন্যবাদ জানাবো আপনাকে। আপনার পুকুরপাড় ঘুরে দেখার এই অভিজ্ঞতা, এবং একজন মানুষের এই বুদ্ধির বিচক্ষণ চিত্র আমাদের সাথে উপস্থাপন করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। এভাবেই আমাদের সঙ্গে থাকুন ভালো থাকুন।

#miwcc

Sort:  

হুম আপু আপনি সঠিক কথাই বলেছেন একটা মানুষ সৎ ভাবে ইনকাম করার জন্য সে একটি পুকুরে নানা ধরনের চাষ করে সে সফলতা অর্জন করার উদ্দ্যেগ নিয়েছিল ৷

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু এতো সুন্দর ভাবে আপনার মুল্যবান মন্তব্য করার জন্য ৷

#miwcc

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.087
BTC 59748.21
ETH 1592.96
USDT 1.00
SBD 0.41