You are viewing a single comment's thread from:

RE: কথার দ্বারা অন্যকে হার্ট করা এমনকি নিজেকে হার্ট করা থেকে বিরত রাখুন

in Incredible India3 years ago

আসলে বর্তমান সমাজে আমরা এমন কিছু মানুষের সাথে চলাফেরা করি। যারা কিনা আমাদের প্রত্যেকটা কথার ইঙ্গিতে বুঝিয়ে দেয়। যে তারা আমাদেরকে কতটা ঘৃণা করে আমাদের প্রতি তাদের কতটা ক্ষোভ জমে আছে।

কিছু মানুষের সাথে চলাফেরা করতে করতে তার সাথে এমন একটা বন্ধুত্বপূর্ণ বন্ধনে আবদ্ধ হই। যেটা কিনা আমরা কখনো চিন্তাও করি না। কিন্তু দিনশেষে সেই মানুষগুলোই আমাদেরকে আঘাত করে। তাদের কথার এক একটা ওজন মনে হয় অনেক বড়। যেটা অনেকেরই সহ্য করার ক্ষমতা থাকে না।

আপনার পোস্ট পড়ে আপনি যা লিখেছেন সেটার উপর ধারণা করে। আমি যতটুকু বুঝতে পারলাম আপনি সর্বদাই বলেছেন। যে আমরা যেন কথা দিয়ে কাউকে আঘাত না করি। আমাদের কথার মাধ্যমে কেউ যেন কষ্ট না পায়।

কিন্তু ভাই একটা জিনিস কি ভেবে দেখেছেন। আমরা লিখতে অনেক কিছুই লিখি, কিন্তু সেটাকে আমাদের বর্তমান বাস্তব সমাজের রূপান্তর করা অনেক কঠিন। যেটা আমরা আদৌ করে উঠতে পারবো কিনা জানিনা। তবে আমি সর্বদাই চেষ্টা করি, মানুষের সাথে খুবই সুন্দর ভাষায় কথা বলার। আমার কথা যেন কেউ কষ্ট না পায়। এভাবেই আমি কথা বলি এবং সামনের দিকে বলব। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Sort:  
 3 years ago 

হ্যাঁ আপু আপনার মূল্যবান মন্তব্য সুন্দরভাবে উপস্থাপন করেছেন। পোস্ট সম্পূর্ণ মনোযোগ সহকারে অনুধাবন করে সেই অনুযায়ী সুন্দর ভাবে মন্তব্য শেয়ার করেছেন এবং আপনার সর্বোচ্চটা লিখেছেন। আবারো ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 66030.04
ETH 1935.70
USDT 1.00
SBD 0.38