কথার দ্বারা অন্যকে হার্ট করা এমনকি নিজেকে হার্ট করা থেকে বিরত রাখুন

in Incredible India3 years ago (edited)

আপনার কথা দিয়ে যেন কেউ হার্ট না হয়! এমনকি আপনি নিজেও যেন নিজের কথায় আঘাত প্রাপ্ত না হন।

blacksmith-2740128_1280.jpg
source

আমরা প্রত্যেকটা দিন কত মানুষের সাথে চলাফেরা করি। কতইনা মানুষের সাথে কথা বলি। যখন প্রত্যেকটা দিন আমাদের বিভিন্ন মানুষের সাথে চলাফেরা করতে হয় কথা বলতে হয় কখনো কি চিন্তা করেন আপনি?

আমি তাদের সাথে কথা বলার সময় কোন শব্দ গুলো ব্যবহার করতেছি তার কথার প্রেক্ষিতে কিংবা যে কোন শব্দ ব্যবহার করতেছি কথা বলার ক্ষেত্রে?

আমার মনে হয় কখনো এমন খুঁজে পাওয়া দুষ্কর যে কি কথাগুলো বলতেছি তার সাথে কিংবা কথা বলার সময় সুশীল ভাষাগুলো প্রয়োগ হচ্ছে কিনা! আমার কথার দ্বারা সে আঘাত প্রাপ্ত হচ্ছে কিনা এমন কোন শব্দ ব্যবহার করা হয়েছে কি না?

দেখেন এমনও হয় মাঝে মাঝে যে আপনি কোন অপরিচিত লোকের সাথে কথা বলতেছি বলতে বলতে হঠাৎ করে এমন হয়ে গিয়েছেন যে মনে হচ্ছে সে আমার কতই না চেনা পরিচিত বা বন্ধুর মত!

কিন্তু কখনো কি অনুভব করেছি সে কিভাবে নিচ্ছে আমার এই কথা বলার ধরন শব্দের প্রয়োগ! না আমরা কখনো এমন করে ভাবি না।

হতে পারে আমার কথার দ্বারা সেই আঘাতপ্রাপ্ত হচ্ছে। এমনও হতে পারে আপনার পরিবার বন্ধু বান্ধব কিংবা আত্মীয়-স্বজন সবার মাঝে কথা বলতেছেন এরই মাঝে আপনার এমন হার্ট কথা বলা হয়েছে যা আপনি অনুভব করেননি। অথচ যাকে বলতেছি সে ক্ষতবিক্ষত হচ্ছে আঘাতপ্রাপ্ত হচ্ছে হার্ড হচ্ছে।



rocks-1869970_1280.jpg
source



শুধুমাত্র আপনার কথার দ্বারা অন্য কেউ আঘাত প্রাপ্ত হচ্ছে কিনা সেদিকেই নয় বরং নিজের দিকেও এমনটি হয় যে আমি কিন্তু অন্যকে নিয়েই শুধু কথা বলি না মাঝেমধ্যে বা প্রায় সময়ে নিজের চিন্তা মাথায় সব সময় থাকে যে আমি কি করতেছি আমি নিজে কেমন এমন চিন্তা করা।

দেখা যাচ্ছে নিজেকে নিয়ে কখনো কথা বলতে বলতে নিজেকে বলে ফেলি আমি একটা স্টুপিড। অর্থাৎ নিজেকে এমন শব্দ চয়ন থেকে বিরত থাকার প্রচেষ্টা করা। সব সময় নিজের প্রতি একটি কনফিডেন্স আত্মবিশ্বাস রাখতে হবে হ্যাঁ আমাকে দ্বারা সম্ভব। কেন আমি পারবো না সেই কাজ করতে? যেকোনো কাজে আমাকে সফলতা অর্জন করতে হবে যে কোন মূল্যে।

তাইতো বলা হয়েছে আপনি কাউকে কখনো হার্ড করিও না তোমার কথার দ্বারা তোমার কাজ-কর্মের দ্বারা এমনকি নিজেকেও নয়।

যদি কেউ তোমাকে কথার দ্বারা হার্ট করার চেষ্টা করে তুমি নিজেকে কন্ট্রোল করো এবং ধৈর্য ধারণ কর। যত তুমি ধৈর্যশীল হতে পারবে নিজেকে কন্ট্রোল করতে শিখবে তুমি নিজে একদিন ভালো কিছু করতে পারবে।

আত্মবিশ্বাস রাখো নিজের প্রতি সততার সহিত অগ্রসর হও সামনের দিনগুলো যেন সুন্দর হয়।

TQ.png

DeviceName
AndroidTecno Spark 7
Camera16M Dual camera
LocationBangladesh 🇧🇩
Short by@jakaria121

Picsart_23-01-14_15-48-49-892.png

Sort:  
 3 years ago 

যদি কেউ তোমাকে কথার দ্বারা হার্ট করার চেষ্টা করে তুমি নিজেকে কন্ট্রোল করো এবং ধৈর্য ধারণ কর। যত তুমি ধৈর্যশীল হতে পারবে নিজেকে কন্ট্রোল করতে শিখবে তুমি নিজে একদিন ভালো কিছু করতে পারবে।

  • মাশাল্লাহ ভাই সুন্দর কথা বলেছেন। পোস্টের প্রতিটি কথাই আমার কাছে দামী মনে হয়েছে। আমাদের নবী সঃ বলেছেন, "লা তাগযাব,অর্থাৎ রাগ করো না।" আবার বলেছেন, "মান ছামাতা নাজা, অর্থাৎ যে চুপ থাকলো সে যেন নাজাত পেলো"। আসলে কথা বেশি বললেই সে ঠকবেই। তাই কারো কথায় হার্ড হয়ে নিজেকে কন্ট্রোলের বাইরে নেওয়া মানেই আপনি ধৈর্য হারা হয়ে গেলেন। রসুলের হাদিস দুটি আমল করলেই আর কিছু করতে হবে না ইনশাআল্লাহ। ভালো থাকুন ভাই।
 3 years ago 

ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের সহিত দুটি হাদিস উপস্থাপন করেছেন যেখান থেকে আমরা শিক্ষা নিতে পারি।
আপনার সুন্দর মন্তব্য দিয়ে সহযোগিতা করার জন্য অনেক অনেক ধন্যবাদ। 🥰

 3 years ago 

আসলে বর্তমান সমাজে আমরা এমন কিছু মানুষের সাথে চলাফেরা করি। যারা কিনা আমাদের প্রত্যেকটা কথার ইঙ্গিতে বুঝিয়ে দেয়। যে তারা আমাদেরকে কতটা ঘৃণা করে আমাদের প্রতি তাদের কতটা ক্ষোভ জমে আছে।

কিছু মানুষের সাথে চলাফেরা করতে করতে তার সাথে এমন একটা বন্ধুত্বপূর্ণ বন্ধনে আবদ্ধ হই। যেটা কিনা আমরা কখনো চিন্তাও করি না। কিন্তু দিনশেষে সেই মানুষগুলোই আমাদেরকে আঘাত করে। তাদের কথার এক একটা ওজন মনে হয় অনেক বড়। যেটা অনেকেরই সহ্য করার ক্ষমতা থাকে না।

আপনার পোস্ট পড়ে আপনি যা লিখেছেন সেটার উপর ধারণা করে। আমি যতটুকু বুঝতে পারলাম আপনি সর্বদাই বলেছেন। যে আমরা যেন কথা দিয়ে কাউকে আঘাত না করি। আমাদের কথার মাধ্যমে কেউ যেন কষ্ট না পায়।

কিন্তু ভাই একটা জিনিস কি ভেবে দেখেছেন। আমরা লিখতে অনেক কিছুই লিখি, কিন্তু সেটাকে আমাদের বর্তমান বাস্তব সমাজের রূপান্তর করা অনেক কঠিন। যেটা আমরা আদৌ করে উঠতে পারবো কিনা জানিনা। তবে আমি সর্বদাই চেষ্টা করি, মানুষের সাথে খুবই সুন্দর ভাষায় কথা বলার। আমার কথা যেন কেউ কষ্ট না পায়। এভাবেই আমি কথা বলি এবং সামনের দিকে বলব। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

হ্যাঁ আপু আপনার মূল্যবান মন্তব্য সুন্দরভাবে উপস্থাপন করেছেন। পোস্ট সম্পূর্ণ মনোযোগ সহকারে অনুধাবন করে সেই অনুযায়ী সুন্দর ভাবে মন্তব্য শেয়ার করেছেন এবং আপনার সর্বোচ্চটা লিখেছেন। আবারো ধন্যবাদ।

Loading...

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.077
BTC 63763.42
ETH 1660.59
USDT 1.00
SBD 0.42