You are viewing a single comment's thread from:

RE: সময়ের সাথে সাথে ভাবনাগুলোরও পরিবর্তন হয়।

in Incredible India2 years ago

প্রিয় ভাই, আজ দারুন একটি বিষয় নিয়ে আপনি আমাদের সাথে আলোচনা করেছেন। বাবা মায়ের আদর, শাসন এবং ভালোবাসা, সত্যি আমাদের প্রত্যেকের জীবনেই প্রয়োজন রয়েছে। আপনি যেমনটা বলেছেন। আপনার বাবা যেমন আপনাকে জমিরতে দাঁড় করিয়ে রেখেছিলেন ঠিক তেমনি আপনার বিভিন্ন আবদারও পুরণ করেছিলেন। আমরা হয়তো বাবার বাইরের দিকটা দেখি কিন্তু কখনো ভেতরের দিকটা বোঝার চেষ্টা করি না।

যাইহোক আপনার ভাবনার পরিবর্তন দেখে অনেক ভালো লাগছে। আর এটা হওয়ারই ছিলো। কেননা সময়ের সাথে মানুষের ভাবনারও পরিবর্তন হয়। তবে আপনার বাবা মায়ের প্রতি রইলো আমার সম্মান ও ভালোবাসা। তাদের ভালোবাসায় আজ আপনি এতদূর পর্যন্ত আসতে পেরেছেন। ভালো থাকবেন ভাই। শুভ কামনা রইলো।

Sort:  
 2 years ago 

এমন অনেক দেখেছি যারা শুধুমাত্র বাবা মায়ের আহ্লাদ ও ভালোবাসা পেয়েছে এবং বিপথে চলে গিয়েছে।তাই ভালোবাসার সাথে সাথে শাসনেরও প্রয়োজন রয়েছে। স্কুলে যেতে দেরি হয়েছিলো বলে বাবা আমাকে ধরে জমিতে নিয়ে গেছিলো, এই স্মৃতিটা কোনো দিন ভুলবো না আমি। সেটা তখন খারাপ লাগলেও এখন ভাবলে একটু হাসিই পায়। সময়ের সাথে সাথে চিন্তা ভাবনার পরিবর্তন ঘটে। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মতামত প্রদানের জন্য। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 59524.83
ETH 1569.75
USDT 1.00
SBD 0.42