You are viewing a single comment's thread from:

RE: অযথা কষ্ট দিয়ে নিজে কষ্টে পতিত না হই।

in Incredible India3 years ago

প্রিয় ভাই আপনার কথাগুলোর সাথে আমি পুরোপুরি একমত। একজন ধর্মপ্রাণ মুসলমান হিসেবে আমিও এ কথা মানি যে আল্লাহ তালা যা নিষেধ করেছেন সেগুলো না করা এবং যা আদেশ করেছেন তা যথাযথ নিয়মে পালন করা। একজন মানুষ হিসেবে আমাদের কোন প্রাণিকেই কষ্ট দেওয়া উচিত নয়। কেননা আমাদের যেমন জীবন আছে এবং আমরা যেমন ব্যথায় ব্যথিত হই ঠিক তেমনি অন্যান্য প্রানীও আমাদের মতো এসব অনুভব করে।

আপনি যে চারটি প্রাণির কথা উল্লেখ করেছেন এই প্রানীগুলো থেকে আমাদের অনেক কিছু শেখার আছে এবং এরা আমাদের অনেক উপকার করে থাকে। আপনার লিখাটি পড়ে সত্যি অনেক উপকৃত হলাম। বিবেক জাগ্রত হলো আপনার এই লিখার দ্বারা। ভালো থাকবেন প্রিয় ভাই, দোয়া করি।

Sort:  

ধন্যবাদ আপনাকে আমার পোস্টটি পড়ার জন্য। এখান থেকে কিছু শিখতে পারছেন এটা শুনে আমার আরো ভালো লাগলো। আপনার প্রতি শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 59856.77
ETH 1554.43
USDT 1.00
SBD 0.42