You are viewing a single comment's thread from:

RE: "কিছু কিছু ভালোলাগা আজীবন সাথে থাকে, ভিন্ন সময়ে ভিন্ন রূপে"

in Incredible India3 years ago

লেখার অভ্যাসটা বিয়ের পরে আস্তে আস্তে কেমন যেন বন্ধ হয়ে গেলো। আসলে আমি নিজেই এই অভ্যাসটা ত্যাগ করলাম। কারণ একটা সময় আমার মনে হল এই ডায়েরী লেখার অভ্যাসটা খুব একটা ভালো অভ্যাস নয়। হ্যাঁ যদি আপনি শুধুমাত্র নিজের আনন্দের স্মৃতিগুলো ডাইরির পাতায় বন্দি করতে পারেন,তবেই আপনি লেখার অভ্যাসটা রাখুন।

তবে এই অভ্যাসটা আরো আগে ছেড়ে দিতে পারলেই হয়তোবা ভালো হতো বলে আমার মনে হয়। কারণ নিজেকে পরিবর্তন করার জন্য এমন কিছু করা উচিত, যেটা অতীত থেকে দূরে রাখতে সাহায্য করবে।

কিন্তু এই লিপিবদ্ধ করা খারাপ অনুভূতি গুলো আমার মনে হয় সেই পরিবর্তনের পথে একটি বাঁধা স্বরূপ। তাই এই অভ্যাসটা ছেড়ে দিয়ে ভালোই করেছেন। জীবন একটাই তাই নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে।

দিদি ভালো লাগলো আপনার লেখাটি, যেখান থেকে আমিও কিছু নিয়েছি। তবে অব্যক্ত রাখলাম, কারণ দুর্বলতা কখনোই প্রকাশ্যে আনতে নেই‌। আপনার জন্য অনেক শুভকামনা রইল দিদি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64196.35
ETH 1800.98
USDT 1.00
SBD 0.38