You are viewing a single comment's thread from:

RE: পুজো উপলক্ষ্যে কাটানো কিছু মুহুর্তের কথা

in Incredible India3 years ago

এটা আসলে আমাদের বিশ্বাস, বছরের শুরুতে যদি শনিদেবতার পুজো করা করে তাকে সন্তুষ্ট রাখার যায়, তাহলে সারা বছর আমাদের সকলের উপরে তার সু-দৃষ্টি বজায় থাকে। সেইরকম বিশ্বাসের জায়গা থেকে প্রতিবছর বছরের শুরুতে আমরা এই পূজোটা করে থাকি। শুধুমাত্র আমরা বললে ভুল হবে বেশির ভাগ মানুষেরাই চেষ্টা করে বৈশাখ মাসে এই পূজাটা করার।

আমিও এই বিষয়টির সাথে পূর্ব থেকেই পরিচিত। আমাদের বাড়িতেও বৈশাখ মাসের কৃষ্ণ পক্ষ অনুসরণ করে যেকোনো এক শনিবার এই শনিদেবের পূজা করা হয়। একদমই সঠিক বলেছেন যে শুধুমাত্র বৈশাখ মাসেই এই পূজ করা হয়।

আপনিসহ আপনার ননদের বাড়ির সকলেই দেখলাম পূজাতে অংশগ্রহণ করেছেন। উপস্থিত সকলেই পূজার মূহুর্তে ভালো কিছু সময় অতিবাহিত করেছেন।

নিঃসন্দেহে সঠিক বলেছেন যে শনিদেবের প্রিয় রং শাস্ত্রমতে নীল। তাই এই নীল রং ও নীল রংয়ের অপরাজিতা লাগবেই এই পূজাতে।

আপনাকে অনেক ধন্যবাদ দিদি, পূজার মূহুর্ত এবং সাথে পূজা সম্পর্কিত বিষয়গুলো আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.089
BTC 62036.37
ETH 1745.62
USDT 1.00
SBD 0.38