You are viewing a single comment's thread from:

RE: "নিজের ভালো থাকার দায়িত্ব নিজেকেই নিতে হয়"

in Incredible India3 years ago (edited)

পোস্টটি পড়ে সত্যিই খুব খারাপ লাগলো দিদি।আপনার ঠাকুরমা পরলোক গমনের পরে আপনি আপনার প্রথম পোস্টে বলেছিলেন, "এখন আর বাড়ি ফেরা বা বাড়িতে আসার তেমন একটা টান থাকবে না বোধহয়"। আজ আপনার পোস্টের মাধ্যমে সেই কথাটার সত্যতা প্রমাণই হয়ে গেলো😥😥

নিজের ভালো থাকাটা সত্যিই আমরা তখন খুব ফিল করি যখন আমরা প্রিয় কাউকে নিজের জীবন থেকে হারিয়ে ফেলি।

আপনার মতো আমারও সেই একই অবস্থা।বাবা মারা যাবার পর থেকে গত দুইটি বছরে হয়তো একটি দিনও আমি কাটাইনি যে দিনটিতে আগের মতো ফিলিংস আছে।
সবসময় মন খারাপ করে রুমের মধ্যে সারাটি দিন শুয়ে বসেই এখন বিছানাতে কাটে আমার অগোছালো জীবন একপ্রকার গৃহবন্দী রূপে😭

পুরোদিনের ক্লান্তি আর দুঃখ নিয়ে রাস্তায় বের হই সন্ধা রাতে,,অন্ধকারে নিজের অজান্তেই চোখ বেয়ে নেমে আসে অজস্র অশ্রু, আগে তো এমনটা কখনো হতো না।তবে এখন কেনো এমনটা হয় আমার সাথে??????

তখন বুঝতে পারি,হয়তো ভেতর থেকে এখন ভালো থাকতে চাই আমি,বাঁচতে চাই নিজের জন্য।কারণ বাবার মৃত্যুতে আমি খুব কাছ দেখেছি, এই জীবনে কেউ কারো নই,নিশ্বাসটা কোনোরকমে বন্ধ হলে নিজের স্বজনেরাই ব্যস্ত হয়ে ওঠে গোরস্থানে দাফনে😭😭😭😭😭

তারপরেও দিদি ভালো থাকার নাটকটা প্রতিনিয়ত চালিয়ে যেতে হয় আপনাদের, আমাদের মতো মানুষকে।অপরের জন্য বেচে নিজেকে বাচিয়ে রাখতে হয় একটা জয়ান্ত লাশ হিসাবে।

#miwcc

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.095
BTC 61966.63
ETH 1733.49
USDT 1.00
SBD 0.39