You are viewing a single comment's thread from:

RE: Better Life With Steem The Diary game 31 December 2023 ''As was the last day of this year''

in Incredible India3 years ago

হ্যাঁ আপনি সত্যিই বলেছেন, ২০২৩ সালটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল। আমরা স্টিমিট প্লাটফর্মে ২০২৩ সালে যুক্ত হয়েছি এবং আমাদের এই প্রিয় কমিউনিটির সাথে যুক্ত হতে পেরেছি। এখান থেকে আমরা অনেক কিছু শিখছি । আমাদের এডমিন ম্যাম @sduttaskitchen এবং মডারেটরগন আমাদের সহযোগিতা করছেন।

৩১ তারিখের আপনার সারাদিনের কার্যাবলী আমাদের সাথে শেয়ার করেছেন এবং আপনার কিছু মনের কথা শেয়ার করেছেন। শীতের সকালে এক কাপ চা না হলে জমেই না। মেয়েটা একটু একটু করে বড় হচ্ছে আর মায়ের চিন্তা একটু একটু করে বাড়ছে। তাকে পড়াশোনা করানো, তাকে মানুষের মত মানুষ হিসেবে গড়ে তোলা প্রতিটি বাবা-মার একটি স্বপ্ন থাকে।
খিচুড়ি আমারও খুব পছন্দ। আপনার শান্তি, শাশুড়ি কি সুন্দর আপনার জন্য ডালের বড়া বানিয়ে রেখেছেন সত্যিই আপনি খুব ভাগ্যবতী একজন বউ এমন সুন্দর একজন শাশুড়ি পেয়েছেন। নতুন বছরের শুভেচ্ছা রইল।

Sort:  
 3 years ago 

প্রিয় নতুন বছরের জন্য অনেক শুভেচ্ছা,,
এটাতো নিঃসন্দেহে সত্যি আমরা এই কমিউনিটিতে কাজ করার সুযোগ এবং খুব সুন্দর সুবিধা গুলো পেয়েছি আমাদের শ্রদ্ধেয় এডমিন ম্যাম জন্য।, এটা তো বলতেই হবে তার সাহায্য সহযোগিতা না থাকলে হয়তো আমি বা আমরা এতদূর পর্যন্ত আসা সম্ভব হতো না।

একদম তাই মেয়ে বড় হচ্ছে ,আর মাথার মধ্যে হাজার ো কথা চিন্তাভাবনা ঘুরপাক খাচ্ছে।
জ্বী আপু আমার শাশুড়ি আম্মা ভালো আছেন, আর উনি আমাকে বেশ ভালোবাসেন দোয়া করবেন আমাদের জন্য সারা জীবন এই ভালোবাসাটা যেন আমাদের মধ্যে থাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 63170.19
ETH 1749.64
USDT 1.00
SBD 0.39