You are viewing a single comment's thread from:

RE: "কচুর লতি দিয়ে লইট্টা শুটকি রন্ধন প্রণালী"

in Incredible India3 years ago

আপনি সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন ।কচুর লতি আমার খুবই প্রিয় ।আর শুটকি মাছ এর পুষ্টিগুণ অনেক রয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো আমি এখন পর্যন্ত শুটকি মাছ খেতে পারিনি কারণ এর গন্ধ আমি নিতে পারি না ।

আমরা খাগড়াছড়ি থাকাকালীন আমাদের বিভিন্ন ক্যাম্প থেকে শুটকি মাছ দিত ।বিভিন্ন ধরনের শুটকি দিতো ইলিশ শুটকি, চিংড়ি শুটকি, রূপচাঁদা শুঁটকী , সামুদ্রিক বাইল্যা শুঁটকী, ছুরি শুঁটকী আরো অনেক ধরনের শুটকি দিতো ।আমাদের পরিবারে অন্য সদস্যরা এটি খুব পছন্দ করে কিন্তু আমি এটি খেতে পারি না । এর গন্ধ টাই নিতে পারি না ।
তবে আপনার রান্নাটা দেখে মনে হচ্ছে এভাবে রান্না করলে হয়তো বা এর গন্ধটা থাকবে না কিন্তু এর সার্টটা অনেক থাকবে। আমি বাসাতে চেষ্টা করব এভাবে রান্না করার ।আপনার জন্য রইল শুভকামনা ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.087
BTC 59542.99
ETH 1584.74
USDT 1.00
SBD 0.41