You are viewing a single comment's thread from:

RE: ভাষাকে সম্মান করুন - Show respect for language

in Incredible India2 years ago

আমাদের দেশে ফেব্রুয়ারিকে বলা হয় ভাষার মাস। এ মাস শুরু হলেই সবাই বাংলা ভাষাকে সম্মান দেখাতে ব্যস্ত থাকে। তবে আজ অব্দি কাউকেই ভাষাকে সম্মান করে এত গঠণমূলক আলোচনা করতে দেখি নি। সবাই থাকে এই মাসে কে তার স্যোসাল মিডিয়ার নিজের নাম ইংরেজি থেকে বাংলায় রূপান্তর করবে, ২১ এ ফেব্রুয়ারিতে শহীদমিনারে যাবে এই নিয়ে ব্যস্ত, কিন্তু কেউ ই ভাষাকে সম্মান করতে কি করনীয় তা নিয়ে খুব একটা ভাবে না। সবাই বাংলিশ কথা বলে নিজেকে স্মার্ট ভাবে।

নিজের মাতৃভাষাকে সুন্দর করে ব্যবহার করে,সঠিক শব্দচয়ন করে, নির্ভুলভাবে উপস্থাপন করলে যা তা অনেক শ্রুতিমধুর ও মার্জিত হয় তা অনেকেরই অজানা। ধন্যবাদ দিদি এত সুন্দর একটি বিষয় নিয়ে লেখার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 62929.55
ETH 1832.80
USDT 1.00
SBD 0.38