বৃষ্টি ভেজা সকাল
নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন ?আশা করছি সকলের ভালো আছেন। আজকে আবারো নতুন একটা পোস্ট নেই হাজির হয়েছি আপনাদের মাঝে আশা করছি সকলেরই ভালো লাগবে।
আজ শুক্রবার। ঘড়ির কাঁটায় তখন ভোর ৪:১৫। হঠাৎ করেই ঘুম ভেঙে গিয়েছিল।বর তখন ও খেলা দেখতে ব্যস্ত। হঠাৎ করেই বাইরে ঝমঝম করে বৃষ্টির শব্দ। সাথে মেঘের চমকানি ও গর্জন ।বেশ কিছুদিন ধরেই আবহাওয়াটা মেঘলা মেঘলা ছিল ।তবে সেভাবে বৃষ্টি হচ্ছিল না। তাই গরমও কমছিল না। আষাঢ় মাস শুরু হবার পর সেভাবে একদিনও বৃষ্টি হয়নি, প্রত্যেকদিন আকাশ মেঘলা থাকার কারণে হয়তো হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হতো। কিন্তু আজকে ভোরের বেলা থেকেই শুরু হয়ে গেছে তুমুল বৃষ্টি। এবার মনে হচ্ছে বর্ষা কাল চলে এসেছে।বৃষ্টি আমার ভীষণ প্রিয়। সে কথা আমি নানা পোষ্টের মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করে থাকি।ভোরের বেলায় বৃষ্টির সাথে সাথে মেঘ ডাকা বাজ পড়া শব্দেও বারে বারে ঘুম ভেঙে যাচ্ছিল ।কিন্তু বৃষ্টি হলে একটা ঠান্ডা আবহাওয়া তৈরি হয়। এই আবহাওয়াতে সকালে একেবারেই ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না।তার ওপর আবার চিন্তা হচ্ছিল। আমার মামা ভোর বেলায় মাছের আরতে যায়। তাকে আজকে বৃষ্টিতে ভিজে ভিজে সমস্ত কাজকর্ম করতে হয়েছে।আজকে ঘুম থেকে উঠেছি প্রায় সকাল ন'টা ৩০ মিনিট নাগাদ।
ঘুম থেকে উঠেই বাইরে বেরিয়ে দেখি একনাগাড়ে বৃষ্টি চলছে, জানালা দিয়ে বাইরের পরিবেশটা দেখতে অসাধারণ লাগছিল। শান্ত স্নিগ্ধ পরিবেশে চারিদিকে যেন চুপচাপ ।এক নাগাড়ে বৃষ্টি পড়েই যাচ্ছে। কিন্তু আমি ঘরে বসে বৃষ্টি দেখলেও বাইরের কিছু কিছু মানুষ তাদের রুজি রোজগারের জন্য রেনকোট পড়ে কিংবা ছাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়েছিল।না হলে তাদের সংসার চলবে না।ঘুম থেকে উঠে জানালা দিয়ে বেশ কিছুক্ষণ বৃষ্টি দেখছিলাম। এরপর হঠাৎই দেখি শাশুড়ি মা ডাকতে এসেছেন ।উনি সকাল সকাল খিচুড়ি আর ডিম ভাজা রান্না করেছিলেন। এটা খাওয়ার জন্য ডাকতে এসেছিলেন ।যাই হোক বৃষ্টির দিনে খিচুড়ি ডিম ভাজা খেতে ভীষণ ভালো লাগে। তাই খুব তাড়াতাড়ি ফ্রেশ হয়ে গিয়েছিলাম। এরপর আমি সকালের একের পর এক খাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম। না হলে আবার খিচুড়ি তাড়াতাড়ি খেতে পারব না।
কারণ বৃষ্টির দিনে খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে। এরপর খিচুড়ি খেয়ে খানিকক্ষণ সময় কাটিয়ে নিয়েছিলাম। কিন্তু তখনও বৃষ্টি থামার নাম নেই। আকাশ যেন ঘন কালো মেঘ অন্ধকার নিয়ে আসছে। মনে হচ্ছে যেন বেশ কিছুদিন ধরে এইরকম ভাবেই এক নাগাড়ে বৃষ্টি হলে ভালোই হয়। চাষীদের এখন অনেক জলের প্রয়োজন। কিছুদিন আগে বাপের বাড়িতে যাওয়ার সময় দেখেছিলাম সমস্ত চাষিরা পাট কাটতে ব্যস্ত। পাটের সময় প্রচুর পরিমাণে জলের প্রয়োজন হয়। এদিকে আবার বৃষ্টির জন্য বিভিন্ন দিকে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। আজকে বৃষ্টির সাথে গাছেদের মাথা দোলানো দেখতে সত্যি খুব ভালো লাগছিল। যাই হোক সমস্ত কিছুর পরে আমাকেও নিজের কাজে ফিরতে হবে। কিন্তু এ বৃষ্টির দিনে মাটির কাজ করা দুষ্কর ব্যাপার। মাটি যেন আরো ভিজে যায়। তাই কাজ করতে একেবারেই ইচ্ছা করে না। কিন্তু বর্ষা কালে আমার আবার কাজের চাপ বেশি থাকে। যাইহোক আজকের এই বৃষ্টি ভেজা আবহাওয়া আপনাদের মাঝে শেয়ার করলাম। এখনো আকাশে ঘন কালো মেঘ জমে আছে। যখন তখন বৃষ্টি নামতে পারে।
আজ এইখানেই শেষ করছি। আবারো নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবো আগামীকাল। সকালে ভালো থাকুন ,সুস্থ থাকুন।
Curated by: @ahsansharif
Thank you 🙏