ঝড়ের মধ্যে পড়ে নাজেহাল অবস্থা

in Incredible India15 days ago

নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন ?আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আবারও নতুন একটা পোস্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আশা করছি সকলের ভালো লাগবে।

IMG20260529135930.jpg

দিনটা ছিল ২৯ এ মে। মাঝে কেটে গেছে বেশ কিছু দিন।গত কয়েক মাসে ধরেই পোস্ট অফিসে একটা জরুরী কাজ ছিল। কিন্তু সময় করে যাওয়া হয়ে উঠছিল না ।গত ২৯ তারিখে বাড়িতে কোন কাজকর্ম ছিল না। তাই মামীকে বলেছিলাম পোস্ট অফিসে যাওয়ার জন্য। আসলে মামীও মাঝে মাঝে নিজের দরকারে যায়। সেদিন নিজের দরকার আর আমার সাথে যাওয়া দুটোই একসাথে হয়ে গিয়েছিল। যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন আকাশে একদমই মেঘ ছিল না। কিন্তু বেশ গরম ছিল ।আবার রোদ উঠেছিল ।আমরা বেরিয়েছিলাম তখন ঠিক দুপুর একটা নাগাদ ।আমাদের বাড়ি থেকে পাঁচ মিনিটের হাঁটা পথ ।দুজনের ছাতা মাথায় দিয়ে গল্পে গল্পে হাঁটতে হাঁটতে পৌঁছে গিয়েছিলাম পোস্ট অফিসে।

IMG20260529135501.jpg

মাসের শেষ ভেবেছিলাম পোস্ট অফিস ফাঁকা থাকবে। কিন্তু একেবারেই ভুল ধারণা ছিল। পোস্ট অফিসের মধ্যে ঢুকে দেখি লম্বা লাইন। আগের দিন নাকি বন্ধ ছিল তাই প্রচুর মানুষের ভিড় ।সেখানে গিয়ে লাইন দিয়েছিলাম এর আগে কখনো পোস্ট অফিসে লাইন দিয়ে কোন কাজ করিনি। তাই একটু ভায় লাগছিল। কাজটা হবে কিনা এই ভেবে ।যাই হোক বেশ খানিকক্ষণ লাইন দেওয়ার পর কাজটা সুষ্ঠুভাবে হয়ে গিয়েছিল। তখন বাজে দুপুর আড়াইটে। পোস্ট অফিসে বেশ খানিকক্ষণ সময় লেগে গিয়েছিল। এরপর বাইরে দেখি হালকা মেঘ করেছে। আমি আর মামি হাঁটতে হাঁটতে বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম আর ভাবছিলাম কিছু সবজি বাজার করে নেব। দুপুর বেলায় বাজারে বেশ কিছু জিনিস কম দামে পাওয়া যায়।

IMG20260529135651.jpg

পোস্ট অফিস থেকে বাড়ি যাওয়ার পথে বাজারটাও পড়ে। তাই এক কাজে দুই কাজ সেরে নেওয়ার চেষ্টা করেছিলাম। বাড়ি যেতে যেতেই দেখি অন্ধকার করে মেঘ ঘনিয়ে আসে। একটা দোকানে দাঁড়িয়ে সবেমাত্র কিছু সবজি কিনবার জন্য দাঁড়িয়েছিলাম। আর অমনি শুরু হয়ে গিয়েছিল ঝড়ের দাপট । এইরকম ঝড়ের মুখে আগে কখনো পড়িনি। আসলে ঘরের মধ্যে থেকে ঝড় দেখতে একরকম লাগে ।আর বাইরে বেরিয়ে রাস্তাতে ঝড়ের উপদ্রব সত্যি ভয়ানক। ঝড় আমার ভীষণ ভয় লাগে। আমরা যে দোকানে সবজি কিনবার জন্য দাঁড়িয়েছিলাম এমন ঝড় উঠেছিলো যে দোকানের ত্রিপল উড়িয়ে নিয়ে চলে গেল। আর আমাদের পা থেকে মাথা পর্যন্ত ধুলোয় ভরে গিয়েছিল। যেদিকে তাকাচ্ছিলাম শুধুই ধুলো উড়ছিল। তাই আর সবজি কেনা হয়নি। একেবারে নাজেহাল অবস্থা হয়েছিল।

IMG20260529140028.jpg

সেদিন ভেবেছিলাম পোস্ট অফিসের কাজ করে ব্যাংকে কয়েকটা কাজ ছিল সেগুলো সেরে নেব। কিন্তু ওইভাবে ঝড়ে মধ্যে পরবো বুঝতে পারিনি। ওখান থেকে বাড়ি অনেকটাই। কিন্তু ঝড়ের মধ্যে কিভাবে বাড়ি ফিরব বুঝে উঠতে পারছিলাম না চারিদিকে ধুলো চোখে কিছু দেখতে পাচ্ছিলাম না। তারপরেই শুরু হল কয়েক ফোটা বৃষ্টি ।এদিকে কারেন্ট চলে গিয়েছিল। মনে হচ্ছিল সন্ধ্যা নেমে এসেছে।ঝড়ের মধ্যে আশেপাশে বাচ্চাগুলো ঘুড়ি ওড়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছিল। কিন্তু অত হাওয়ায় কি আর ঘুড়ি ওড়ে। ঝড়ের মধ্যে নারকেল গাছের মাথাগুলো এমনভাবে নাড়া দিচ্ছিল মনে হচ্ছিল যেন এখনই ভেঙে পড়বে। এই করতে করতে প্রায় অর্ধেক রাস্তা চলে এসেছিলাম। তবুও কিন্তু সে দিন ঝড় থামেনি। ঝড়ের গতি দেখে মনে হচ্ছিল গাছ গুলো এই বুঝি ভেঙে পড়বে।তবে ঝড়ের মধ্যে আম কোড়ানোর অভিজ্ঞতা কিন্তু একেবারেই অন্যরকম।

IMG_20260529_164115.jpg

ঝড় বৃষ্টির মধ্যেই দেখি রাস্তার গাছ গুলো থেকে প্রচুর আম পড়ে রয়েছে ।সেই লোভ কি সামলানো যায়। আমি আর মামি বেশ কিছু আম কুড়িয়ে নিয়েছিলাম। এরকম অভিজ্ঞতা ছোটবেলাতেই প্রচুর ছিল। ঝড় থামার পর আম কুড়াতে ছুটতাম। কিন্তু সেদিন দুজনে মিলে আম কুড়িয়ে ভীষণ মজা হয়েছিল। বেশ কয়েকটি আম পেয়েছিলাম।যতই বাড়ির দিকে ছুটছিলাম ততই ঝড়ের বেগ যেন আরো বেড়ে চলেছিল। ছাতা মাথায় দিয়ে আসবার উপায় ছিল না। ছাতা উল্টে যাচ্ছিল।যাইহোক সেদিন এই প্রথমবার এই প্রথমবার এইরকম ঝড়ের মধ্যে পড়েছিলাম। সেই অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করে নিলাম।


আজ এইখানেই শেষ করছি। আবারো নতুন কোন পোস্ট নিয়ে হাজির হব আগামীকাল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।

Sort:  
image.png
Curated By: lirvic
 14 days ago 

Thank you 🙏

Loading...

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.087
BTC 59055.50
ETH 1589.37
USDT 1.00
SBD 0.38