You are viewing a single comment's thread from:

RE: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রভাতফেরি ও শহীদ মিনারে ফুল প্রদান।

in Incredible India3 years ago

আজকের সকালে প্রতিটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা ও সাথে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ খালি পায়ে প্রভাতফেরীর মিছিলে বের হয়েছেন। আর সেই চিরস্মরণীয় পরিচিত গান "আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি।" শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ একই সঙ্গে এই গান করছেন। শিক্ষার্থীদের সাথে খালি পায়ে মিছিলে বেরিয়েছে যেটা আপনারা ফটোগ্রাফিতে দেখতেই পাচ্ছেন।

  • এই গানটি শুনলে কেমন যেন বুকের ভেতর নড়েচড়ে ওঠে। এই গানটি প্রতিটি হৃদয়ে গেথে নিয়েছে। ছোটবেলায় যখন এই দিনে সকালবেলা, স্কুলের ঐ প্রান্ত থেকে কর্নধারে হরেনের আওয়াজে গানটি শুনতে পাই। দৌড়ে সেখাবে গিয়ে শুনতাম। কেমন যেন অনেক ভালো লাগতো। সাথে সাথে আমিও গাইতাম।

  • ভালো লাগলো আপনার পোস্ট পড়ে, ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.078
BTC 65594.32
ETH 1720.32
USDT 1.00
SBD 0.42