RE: মনে পড়ে শৈশব স্মৃতিচারণ !!! আলোকচিত্র
কি বন্ধুরা এই আলোকচিত্র গুলো দেখে কিছু মনে পড়ছে ৷ অবশ্যই যারা যারা এই সময় গুলো ভেলে এসেছেন ৷ নিশ্চয়ই তাদের মনে পড়ছে ৷ ছোট ছোট বাশ বেত দিয়ে তৈরি ঘড় বানানো ৷ তবে এখানে দোকান দিয়েছে ৷ সাথে কলার বাকল দিয়ে পাল্লা বানিয়েছে ৷
হুম এরকম করে অনেক ঘর বানিয়েছিলাম। চাচাতো মামাতো বোনদেরকে বউ বানাইতাম😬😬। বাজার করে আনতাম গাছের পাতা। খেলনা সংসার করতাম।
মাটিতে বসে ভরদুপুরে চোখ বাধা খেলেছেন নিশ্চয়ই ৷ ঠিক যেমন আজকে মনে ঠিক দুপুরে সকল বাচ্চারা সবাই মিলে খেলছিল ৷ তখন আমি তাদের খেলার মূহুর্ত গুলো ফটোগ্রাফ করছিলাম ৷
গ্রীষ্মের দুপুরে খুব গরম লাগতো। তখন বাচ্চারা মাটিতে লেপটে বসে এসব খেলতো, আমিও অনেক খেলতাম এসব। গড়াগড়িও করেছি🤣
নদীর হাটু জলে বালু দিয়ে কোনো কিছু বানানো আবার ভেঙ্গে দেয়া ৷ আবার সেই হাটু জলে সারাদিন স্নান করা ৷ এসব সৃতি আজও মনে পড়ে৷
এটা কখনো ভোলা সম্ভব না। বন্ধু বান্ধব, ভাই ব্রাদার মিলে এসব যেন শৈশবের মাছ ধরার বড় আনন্দদায়ক সময় ছিলো৷ গুটি কয়েক মাছ আনলেই আম্মু খুশি হয়ে মাছ ভুনা করে দিতেন। কী দারুণ সময় ছিলো তখন....!
ভালো লাগলো আপনার পোস্ট পড়ে। আপনি শৈশবের অনেক স্মৃতি মনে করে দিলেন। ধন্যবাদ আপনাকে এমন ভাবে আপনার পোস্ট উপহার দেওয়ার জন্য। ভালো থাকবেন সুস্থ থাকবেন।