You are viewing a single comment's thread from:

RE: সময়ের অপব্যবহার না করে সময়ের সঠিক ব্যবহার করা উচিত

in Incredible India3 years ago

আমরা একটা সময়ে চাইলেও সময়ের সঠিক ব্যবহার করতে পারি না। যারা ছোটবেলা থেকেও সময়ের কাজ সঠিক সময়ে করে তারাও কিন্তু একটা সময়ে এই ভুলটা করে ফেলে। মানুষের বয়স যখন ১৮ থেকে ২৫ বছরের মধ্যে থাকে তখন কিন্তু মানুষ অনেক বেশি আনন্দিত থাকে, অনেক বেশি উচ্ছ্বাস দেখায়। এই সময়টাতে মানুষের জীবনে অনেক পরিবর্তন ঘটে।

আপু আপনার এই পয়েন্টটি আমার জীবনের সাথে একদম মিলে গেল। আমি এই দুই বয়সের মাঝামাঝি সময় এমন কিছু ভুল করেছি আর এত সময় অপচয় করেছি যার মাশুল আমি আজও দিয়ে শেষ করতে পারছি না।

আপনার এই ধরনের গুরুত্বপূর্ণ পোস্ট আমি আরো আশা করি এবং অপেক্ষায় থাকবো।

আমি দোয়া করছি সৃষ্টিকর্তা আপনার মেধা শক্তিকে আরো বাড়িয়ে দিক আপনি যেন আমাদের জন্য আরো কল্যাণকর পোস্ট লিখতে পারেন ইনশাআল্লাহ, আল্লাহ হাফেজ।

Sort:  
 3 years ago 

এই সময়ে এই ভুলগুলো আমরা অনেকেই করে ফেলি যে ভুলের মাশুল আমাদেরকে সারা জীবন ধরে গুনতে হয়। ধন্যবাদ আপনাকে আমার পোস্টটি মনোযোগ দিয়ে পড়ে আপনার মতামত জানানোর জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63787.74
ETH 1852.24
USDT 1.00
SBD 0.39