সিরামিক শিল্পে কভার কোট কী এবং প্রয়োগ পদ্ধতি আলোচনা করা হলো।
সক্রিয় স্টিমিয়ান বন্ধুরা,
সবাইকে রাতের শুভেচ্ছা জানিয়ে আমার লেখা শুরু করতেছি। লেখাপড়া শেষ করার পর ভাবলাম পোস্ট লিখে তারপর ঘুমিয়ে পড়ি।
তাইতো আজকে আমি আপনাদের সামনে একটি বিষয় নিয়ে শেয়ার করতে চলছি সেটি হচ্ছে কভার কোট।
প্রথমে জানতে হবে কভার কোট মূলত কি? ধাতুর তৈরি কোন দ্রব্য কে গ্রাউন্ড কোট এর স্থায়িত্ব রক্ষার জন্য সাধারণত যে আস্তরণ বা প্রলেপ দেয়া হয় তাকেই মূলত কভার কোট বলা হয়।
সিরামিক শিল্পে এই কভার কোট দুইভাবে ব্যবহার করা হয়ে থাকে। সেই দুটি পদ্ধতি হচ্ছে:-
- প্রাইমারি কভার কোট
- সেকেন্ডারি কভার কোট
প্রাইমারি কভার কোট:- প্রাইমারি কভার কোট মূলত ডিপিং প্রসেসে করা হয়ে থাকে। দ্রুত কোন এনামেল প্লেটে এনামেল প্রয়োগ করতে এই পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। অবশ্যই স্লিপের পরিমাণ বেশি থাকতে হবে।
বেশি সংখ্যক প্লেট কে এনামেল প্রয়োগ করতে টঞ্জ ব্যবহার করা হয়। এখানে টঞ্জ অর্থাৎ হাতের পরিবর্তে একটি যন্ত্র ব্যবহার করে ডিপিং করা হয়। এই যন্ত্র ব্যবহার করলে কোন প্রকার দাগ পরিলক্ষিত হয় না যখন আপনি হাত দ্বারা ডিপিং করতেন সেই তুলনায়। এরপর দ্রুত প্লেটকে স্লিপ হতে উঠিয়ে শুষ্ক করা হয়।
সেকেন্ডারি কভার কোট:- সেকেন্ডারি কভার কোট মূলত স্প্রেইং পদ্ধতিতে সম্পূর্ণ করা হয়। ধাতুর তৈরি বা এনামেল প্লেটে এনামেল স্লিপ প্রয়োগ করতে পারি এই স্প্রেইং গান ব্যবহার করে। এটি মূলত বাতাসের সাহায্যে চাপ প্রয়োগ করে ব্যবহৃত করা হয়।
এক্ষেত্রে এনামেলের উপাদান গুলোকে ভালোভাবে গ্রাইন্ডিং এবং স্ক্রিনিং করে নিতে হয়। যে দ্রব্যে এই স্লিপ প্রয়োগ করা হবে সেই প্লেট কে বা দ্রব্য কে হুইলে বা টানিং টেবিলে স্থাপন করা হয়।
এরপর উক্ত প্লেটকে ঘুরাতে ঘুরাতে স্প্রেইং করে এনামেল প্রয়োগ করা হয়। এক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। কেননা স্প্রে করার সময় এনামেল স্লিপের বাষ্প নাক দিয়ে প্রবেশ করে। সুতরাং স্প্রে করার সময় অবশ্যই মাস্ক ব্যবহার করা অত্যন্ত জরুরী।
তবে এই স্প্রে আবার রোবটিকের মাধ্যমেও করা যায়। স্প্রে করার পর সঠিকভাবে গ্লেজ পরিপূর্ণ হয়ে গেলে তখন এটি শুষ্ক করে ফার্নেসে ফায়ারিং করতে হয়।
যখন কোন দ্রব্য কে কভার কোড প্রয়োগ করা হয় তখন সেই দ্রব্য অনেক ভালো মানের দ্রব্য হিসেবে বাজারজাত করা যায়। এ কারণে কভার কোড ব্যবহার করা অত্যন্ত জরুরী।
এই কভার কোড কিভাবে প্রয়োগ করতে হয় সেই প্রয়োগ পদ্ধতি গুলো আপনাদের মাঝে তুলে ধরেছি। কভার কোট দুটি পদ্ধতিতে করা হয়। তার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে স্প্রেইং পদ্ধতিতে রোবটিক পদ্ধতি অবলম্বন করেই বেশিরভাগ ইন্ডাস্ট্রিতে দ্রব্যাদি উৎপাদিত হয়।
তবে এখন পর্যন্ত অত্যাধুনিক রোবটিক প্রযুক্তি পদ্ধতি সকলেই ব্যবহার করছে না তবে ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এই প্রযুক্তি। আগামীতে বৃদ্ধি পাবে এই রোবটিক পদ্ধতি।
https://twitter.com/Md_Jakaria121/status/1666503337582428160?t=-PmpKFX_Cl14E0K0m86kfg&s=19
@tipu curate
Upvoted 👌 (Mana: 6/8) Get profit votes with @tipU :)
Thank you
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
Thank you for your attention and support.