সিলভার কার্প ও পাঙ্গাস মাছ এর উপকারিতা ও অপকারিতা নিয়ে আলোচনা করবো।steemCreated with Sketch.

in Incredible India3 years ago

আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন, আশা করি সবাই ভালো আছেন, আজ আপনাদের মাঝে সিলভার কার্প ও পাঙ্গাস মাছ এর উপকারিতা নিয়ে আলোচনা করবো।

মাছে প্রচুর পরিমানে ভিটামিন ও আমিষ,, তাই ছোট বাচ্চাদের কে আমিষের ঘাটতি যাতে না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে ও নিয়মিত নোনা মাছ ও মিঠা পানির মাছ খাওয়াতে হবে। আমিষর ঘাটতি হলে রাতকানা রোগ হতে পারে।

IMG_20231205_111759_617.jpg

সিলভার কার্প মাছ: বর্তমান বাংলাদেশের সব চেয়ে দামে সস্তা মাছের নাম বললেই বলতে হয় সিলভার কার্প মাছের কথা। স্বাদহীন এই মাছ আমি মনে করি ভাজি ছাড়া আরো কোন রান্নাতেই চলে না। গত কয়েকদিন আগে জ্যান্ত একটা মাছ আব্বু কিনে আনলো,, আমাদের বাড়িতে মাছ কাটার দায়িত্বটা আমার উপর পড়ে,, আমি ও কাটতে ভালোবাসি। যেহেতু পরিবারে ছোট খাটো কাজ সবার উপর দায়িত্ব পড়ে।

সুস্থ ভাবে বেঁচে থাকার জন্য এবং স্বাস্থ্যকর মাছের জন্য সুনিয়ন্ত্রিত নিবিড় ব্যবস্থা প্রয়োজন। প্রত্যেক মানুষের শরীরে আমিষের চাহিদা অনেক প্রয়োজন। তাই আমাদের উচিত আমিষ ক্যালরির মান উন্নত করতে।

IMG_20231205_111754_861.jpg

যে মাছে স্বাদ কম তাতে একটু তেল মশলা বেশি দিয়ে ভুনাটাই সবথেকে ভালো হয়। আর তরকারি দেওয়া হয় যে সব মাছের ফ্রেভার স্বাদ এবং গন্ধটা একটু ইউনিক বা আমিষ স্বাদটা ভালোভাবে বোঝা যায়,ইলিশ, চিংড়ি কই,শোল, আর এই সব টেস্টলেস মাছ যেমন সিলভার কার্প, পাঙ্গাস ইত্যাদি মাছ একটু ভেজে নিয়ে ফুলকপি বা টমেটো দিয়ে রান্না করলে ভালো লাগে।

IMG_20231205_111923_349.jpg

পরিষ্কার করার নিয়ম: সাধারণত আমরা গ্রামের মানুষেরা বটি দিয়ে মাছের আশ পরিষ্কার করি। কিন্তু আমি ছোট স্টিলের চামশ দিয়ে প্রথমে আশ ছাড়িয়ে নিয়। তারপর ডুমুরের পাতা দিয়ে ঘষা দিলে মাছ একদম সাদা হয়ে যায়। একই কাজ পাঙ্গাশ মাছের সাথে করি পরিষ্কার ও সুন্দর দেখা যায়।

উপকারিতা : সিলভার কার্প ক্যভিয়ার চেহারাতে বেশ স্বচ্ছ এবং এতে ভিটামিন এবং খনিজ উভয়ই এবং অন্যান্য অনেক দরকারি উপদান রয়েছে। পন্যের শক্তির মান প্রতি ১৩৮ গ্রাম ১০০ কিলোক্যালরি রয়েছে ৮,৯ গ্রাম চর্বি ৭.২ গ্রাম কার্বোহাইড্রেট ১৩.১ গ্রাম।

পাঙ্গাশ মাছ : ব্যাক্তিগত দিক দিয়ে অন্য মাছের তুলনায় পাঙ্গাস মাছ আমার খুবই প্রিয়,, কিন্তু এই মাছ বেশি খেলে স্বাস্থ্যর ক্ষতি হতে পারে,, তাই অল্প মাএ খেতে হবে।

পাঙ্গাস মাছ এগুলি শরীরের ফসফরাস ও ক্যালসিয়ামের প্রয়োজনীয়তা মেটায়। দাঁত এবং হাড় মজবুত করে। পাঙ্গাস মাছের পুষ্টি উপাদান খুব বেশি পাঙ্গাশ প্রোটিন এবং অসম্পূর্ণ চর্বি থাকে। যা শরীরে স্বাস্থ্যের জন্য উপকারী রক্তনালীতে চর্বি জমতে বাধা দেয় পেশির বৃদ্ধি ত্বরান্বিত করে। পাঙ্গাশ মাছ করোনারি হৃদরোগ প্রতিরোধ করতে সহায়তা করে।

ক্ষতিকর দিক : পাঙ্গাশ মাছ অত্যন্ত বিষাক্ত এটি সম্পূর্ণভাবে ভিত্তি হীন। এই মাছের মধ্যে পাওয়া কীটনাশক ও রাসায়নিকের মাএা এত বেশি যে এই মাছ খাওয়া পরিহার করতে হবে।

আজকের মতো এখানে শেষ করছি, আশা করি সবার ভালো লাগবে। সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন,, সবার জন্য দোয়া ও শুভকামনা রইল।

Sort:  

আপনি আজকে সিলভার কার্প ও পাঙ্গাস মাছ এর উপকারিতা ও অপকারিতা নিয়ে আলোচনা করেছেন ৷ আসলে সিলভার কার্প মাছ যেগুলো বড় ঐ গুলো খেতে ভারি মজা লাগে ৷ আর পাঙ্গাস মাছ ভালো লাগে না পঁচা পানিতেই পাঙ্গাস মাছ লালন করা যায় ৷ তাছাড়াও পাঙ্গাস মাছে রয়েছে এক ধরনে ঘ্রান যেটা সবাই নিতে পারে না আমি ও নিতে পারি না ৷ তাছাড়াও এই মাছের তেল এবং চর্বি প্রচুর পরিমাণে যার জন্য এই মাছের অপকারিতা একটু বেশী ৷

যাই হোক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি লেখা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷ শুভকামনা রইলো ৷

 3 years ago 

আপু আপনি সিলভার কার্প ও পাঙ্গাস মাছ নিয়ে দারুন কিছু তথ্য আমাদের উপহার দিয়েছেন। এগুলো জানা আমাদের সত্যি অনেক দরকারী। আমাদের দেশে এই দুই মাছের বেশ চাহিদা রয়েছে। বিশেষ করে নিম্ন মধ্যবিত্তদের মধ্যে এই মাছের বিশেষ চাহিদা লক্ষ্য করা যায়। যদিও সিলভার কার্প মাছের স্বাদ একটু কম এবং এই বিষয়ে জরুরী কিছু তথ্য আপনি আমাদের দিয়েছেন।

পাঙ্গাস মাছ খাওয়া নিয়েও আমাদের সতর্কতা অবলম্বন করতে বলেছেন। এটা ঠিক যে এখন অরিজিনাল পাঙ্গাস মাছ পাওয়া যায় না সব চাষের মাছ পাওয়া যায়। এগুলোকে বিভিন্ন ময়লা আবর্জনা খেতে দেওয়া হয় বলে এই মাছ আমাদের পরিহার করা উচিত।

ধন্যবাদ আপু ভালো থাকবেন সবসময়।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া এত সুন্দর করে কমেন্ট করা জন্য।

 3 years ago 

সিলভার কাপ মাছ কম বেশি খাওয়া হয়েছে কিন্তু পাঙ্গাস মাছ মালয়েশিয়া আসার পর থেকে একদিনও খাওয়া হয়নি। আজ আপনার পোষ্টের মাধ্যমে মাছ এবং কিছু সবজি দেখে ভালো লাগছে। পাশাপাশি তার কিছু উপকারিতা ও অপকারিতা আপনি আমাদের মাঝে উপস্থাপনা করেছেন যা দেখে আরো অনেক ভালো লাগলো।

আপনি আপনার পোস্টে উল্লেখ করেছেন পাঙ্গাস একটি সুস্বাদু জনপ্রিয় মাছ। ছোট বাচ্চারা অনেক পছন্দ করে কারণ এ মাছের কাটা কম থাকে। এই মাত্র অনেক উপকারিতা সম্পর্কে জানলাম। কিন্তু এ মাসের অপকারিত কম নয়। সম্প্রীতি এই মাসের উপর গবেষণা ফল হলো অতিরিক্ত মাত্রা ভারী ধাতু পাওয়া গেছে। তাই আমার মনে হয় এই মাস অল্প পরিমাণ খাইলেই ভালো হয় না খাইলে আরো ভালো। আপনার সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ। আপনার প্রতি শুভকামনা রইল।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। মাছেভাতে বাঙালি। তাই আপনাদের মাছের প্রতি একটু দুর্বলতা বেশি। আপনি খুব সুন্দর ভাবে দুটো মাছের উপকারিতা ও অপকারিতা সর্ম্পকে আমাদের সাথে শেয়ার করেছেন।মাছ পাগল
লোকের কাছে এর কদর অনেক।তবে সম্প্রতি এই সব মাছ নিয়ে ব্যাপক ভাবে লিখা লিখি হচ্ছে। তবে এতো যে উপকারিতা রয়েছে তা আগে আমার জানা ছিল না।আজ আপনার পোস্ট পড়ে জানতে পারলাম। ধন্যবাদ আপনাকে। এমন তথ্য বহুল একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

Loading...

আপনি সিলভার কার্প ও পাঙ্গাস মাছ নিয়ে অনেক সুন্দর লিখেছেন, আমি ব্যক্তিগতভাবে পাঙ্গাস মাছ অনেক বছর হল খায় না, তবে ছোট ছেলেমেয়েরা পাঙ্গাস মাছকে খুব ভালোবাসে। কারণ পাঙ্গাস মাছের কাটা খুবই কম, ধন্যবাদ আপনাকে আমাদেরকে সিলভার কার্প ও পাঙ্গাস মাছ এর উপকারিতা ও অপকারিতা সম্পর্কে জানিয়ে দেওয়ার জন্য। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

 3 years ago 

মানুষের শরীরের আমিষের চাহিদা মিটাতে মাছের ভূমিকা অনেক। আজকে আপনি সিলভার কার্প ও পাঙ্গাশ মাছের উপকারীতা ও অপকারীতা চমৎকার ভাবে তুলে ধরেছেন। সেই সাথে কিভাবে পরিস্কার করতে হবে সেটাও লিখেছেন। এত সুন্দর করে সবকিছু উপস্থাপন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন সবসময় । শুভকামনা রইলো আপান্র জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমরা মাছে ভাতে বাঙালি তাই আমাদের মাছ ছাড়া ভাত খাওয়া অসম্ভব, তাছাড়া মাছ আমিষ জাতীয় খাবার এটা আমাদের শরীরের পুষ্টি যোগায়, আপনি সিলভার কাপ মাছ এবং পাঙ্গাস মাছের পুষ্টিগণের কথা বলেছেন।

সিলভার কাপ মাছ আমার পছন্দ তবে পাঙ্গাস মাছটা বেশি পছন্দ করি তবে বাজার থেকে কিনে আনাটা নয় আমাদের পুকুরের পাঙ্গাস মাছ খেতে পছন্দ করি। কেননা আমরা আমাদের পুকুরে কোন রকমের সার যুক্ত খাবার দেই না, ধন্যবাদ আপনাকে খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 64646.06
ETH 1896.59
USDT 1.00
SBD 0.37