You are viewing a single comment's thread from:

RE: মোমো তৈরির প্রস্তুত প্রণালী

in Incredible India2 years ago

এইতো আপনার বন্ধুরা সব এখানেই আছি। আপনার মোমো দেখে যে পরিমাণ লোভ লাগছে ইচ্ছে করছে এখনই অনলাইনে অর্ডার দেই। কিন্তু মাত্র রাতের খাবার খেয়েছি। এজন্য আপনার কি জরিমানা করা যায় বলেন তো?😂

আরও আগে পোস্টটা দিতেন!!! তবে যাই বলি চমৎকারভাবে আপনি মোমো তৈরি করেছেন। প্রত্যেকটি ধাপ ও সুন্দর ভাবে দেখিয়ে দিয়েছেন। আর মোমো সত্যিই অনেক সুস্বাদু লাগে রসুন মরিচের বাটা চাটনির সাথে। কেন যেন আমাদের এখানে চিলি অয়েল দিয়ে এটা পরিবেশন করে। কলকাতায় কিন্তু আমি রসুন মরিচের চাটনি দিয়েই খেয়েছি। আমার এখনো সেই স্বাদ জিভে লেগে আছে। খুব ভালো লাগলো আপনার উপস্থাপনা।

Sort:  
 2 years ago 

মন জুড়ানো মন্তব্যের জন্য ধন্যবাদ। আমি চেষ্টা করেছি আপু ধাপে ধাপে দেওয়ার জন্য। যাতে কেউ চাইলে বানিয়ে নিতে পারে। জরিমানা মঞ্জুর করা হলো। জানিয়ে দিবেন কি জরিমানা
হলো আমার। চেষ্টা করব উশুল করতে। অনেক অনেক শুভকামনা রইল আপু আপনার জন্য।

 2 years ago 

বাহ! আপনার রিপ্লাই টা পেয়ে জরিমানা-উশুল হয়ে গেল। চমৎকার ভাবে আপনি মন্তব্য করেছেন। মাঝে মাঝে কিছু মন্তব্য পেলে মন ভালো হয়ে যায়। আপনার মন্তব্যটা এমনই। যাইহোক বেশি বেশি রেসিপি তৈরি করবেন আর আমাদেরকে জানাবেন। এটাও ভালো লাগে। এত চমৎকার একটি মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আমি আপনার খুব ফ্রেন্ড। আপনার প্রতিটা লেখা আমি খুব মনোযোগ দিয়ে পড়ি। আপনার লিখন দক্ষতা খুব চমৎকার। বাচনভঙ্গি অসাধারণ। আমি তো দশটা লিখতে গেলে ৯ টায় ভুল করি। আপনাদের কাছে শেখার আছে
অনেক কিছু। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.086
BTC 59400.15
ETH 1585.26
USDT 1.00
SBD 0.41