জুয়া খেলা একটি ভয়াবহ রকমের রোগ। যে রোগের কোন ঔষধ নেই। ব্যক্তি নিজে যদি না বোঝে যেটি তার জন্য কতটা ক্ষতিকর তবে তাকে বোঝানো প্রায় অসম্ভব। জুয়াড়ি তার নিজের কাজকে সার্থক বানানোর জন্য বিভিন্ন ধরনের যুক্তি দেখায়। কিন্তু যত যুক্তি দেখাক না কেন আখেরে তার ক্ষতি হয়। আপনার বন্ধুর ভাই ও এমন কাজটি করেছে। নিজের সর্বস্বান্ত হয়ে গিয়েছে তবুও সে থামেনি। কারণ লোভ তাকে ঘিরে রেখেছে। আর ওই যে কথায় বলে, লোভে পাপ, পাপে মৃত্যু। সময় থাকতে এ কারণেই তার সচেতন হওয়া উচিত ছিল। তবে তার এই ঘটনা পড়ে আমাদের সবার মধ্যে যদি একজনের উপকার হয় তবেই আপনার লেখা সার্থক। চমৎকার একটি বিষয়ের অবতারণা আজকে করেছেন আপনি। খুব ভালো লাগলো পড়ে।