You are viewing a single comment's thread from:

RE: জীবনটা ছোট কিন্তু মানুষের চাওয়াটা অনেক বেশি

in Incredible India3 years ago

জীবনটা অনেক ছোট।আর ছোট্ট এই জীবনে প্রয়োজনের তো সীমা আছে কিন্তু চাহিদার কোন সীমারেখা নেই।মানুষ যে যত বেশি পায় তার যেন আরো তত বেশি চাই। সেজন্যই তো মহান আল্লাহ তায়ালা বলেছেন যে আদমের মুখ মাটি ছাড়া আর কোন কিছু দিয়ে পূর্ণ হবে না।সত্যিই তাই।

তবে প্রবাস জীবন কেউ কেউ স্বাচ্ছন্দের জন্য বেছে নিলেও অনেকেই বাধ্য হয়ে বেছে নেয়।কারণ আমাদের দেশে বিভিন্ন কারণে অনেকে ভালো কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে না।ফলশ্রুতিতে সহজ উপায় হিসেবে তারা প্রবাসী জীবন বেছে নেয়।মূল উদ্দেশ্য অবশ্যই তাদের টাকা কামানো হয় কিন্তু এই টাকা কামাতে গিয়ে তারা পরিবার পরিজন থেকে দূরে থেকে নিজেদের যে কত চাহিদার বলি দিচ্ছে তার কোন শেষ নেই। মানুষ সর্বদাই অর্থের প্রয়োজনীয়তার কাছে হেরে যায়।
আপনার জন্য অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন।

Sort:  
 3 years ago 

আপনার মূল্যবান মতামত জানানোর জন্য আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.094
BTC 63671.12
ETH 1786.46
USDT 1.00
SBD 0.39