You are viewing a single comment's thread from:

RE: দেশী ফল আমড়া পুষ্টিগুণ, উপকারিতা ও অপকারিতা

in Incredible India3 years ago

আপনি খুব সুন্দর করে আমড়ার উপকারিতা ও অপকারিতা আলোচনা করেছেন যা পড়ে অনেক ভালো লাগল। আমড়ার উপকারিতা ও অপকারিতা কিংবা গুণাগুণ সম্পর্কে আমরা অনেকেই জানি না। আমড়া আমাদের সকলের প্রিয় একটি ফল। আমড়া হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে। কারণ আমড়া তো প্রচুর পরিমাণে ফাইবার থাকে। আমড়া খেলে গ্যাস, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি সমস্যা থেকে রক্ষা পাওয়া যায়। এবং আমরা যদি নিয়মিত খাবারের পরে আমড়া খাই তবে ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি থেকে অনেকটাই মুক্তি পাবো।আমড়াতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন বি, ক্যালসিয়াম, আয়রন, ক্যারোটিন, কার্বোহাইড্রেট ও সামান্য পরিমাণে প্রোটিন, পেকনিক জাতীয় ফাইবার ও আন্টি অক্সিডেন্ট।আমাদের শরীরে ভিটামিন সি এর অভাবে, হাড় দাঁত সমস্যা সহ আরো বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। ভিটামিন সি এর ঘাটতি পূরণ করার ক্ষেত্রে আমরা আর ভূমিকা রয়েছে অনেক।
আমড়ার কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে অতিরিক্ত খাওয়া উচিত নয়। আমড়া আমাদের শরীরে বিভিন্ন রোগ থেকে দূরে রাখার পাশাপাশি ত্বকের যত্নেও অনেক কার্যকরী। আমড়া ওজন কমাতে সাহায্য করে। যারা ওজন বাড়াতে চান তারা প্রতিদিন আমড়া খান কারন আমড়াতে ক্যালরির মাত্রা কম থাকায় ওজন কমাতেও সাহায্য করে তাই যারা ওজন কমাতে চায় তাদের আমড়া খাওয়া যাবে না। আমড়া একটি টক মিষ্টি ফল। আমড়া টক হওয়ায় খালি পেটে খাওয়া যাবেনা খেলে পেটব্যথা বা বদহজম হওয়ার মত সমস্যা দেখা দিতে পারে। পরিশেষে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর পোস্ট শেয়ার করে পড়ার সুযোগ করে দেওয়ার জন্য। ভালো থাকবেন

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65855.69
ETH 1930.19
USDT 1.00
SBD 0.38