You are viewing a single comment's thread from:

RE: হাতির বুদ্ধি সত্যিই আশ্চর্যজনক

in Incredible India3 years ago

হাতি সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন যা পড়ে অনেক কিছু জানতে পারলাম। মানুষের মতো হাতিও সামাজিক জীব। আমাদের সমাজে ও ব্যক্তি জীবনে যা কিছু ঘটে, হাতির সমাজে এবং জীবনেও তার প্রায় প্রতিটি ঘটনাই ঘটে। হাতিও দলবদ্ধ প্রাণী। এখন বিষয়টা হচ্ছে আমরা হাতির কাছ থেকে শিখেছি না হাতি আমাদের কাছ থেকে শিখেছে।
এছাড়া হাতি অত্যন্ত বুদ্ধিমান ও সংবেদনশীল প্রাণী। অ্যারিস্টটল একবার বলেছিলেন, হাতি হচ্ছে সেই প্রাণী যে বুদ্ধির দীপ্তি ও স্মরণশক্তির দিক থেকে অন্য সকলকে অতিক্রম করেছে।হাতি স্থল প্রাণীদের মধ্যে আকারে সবচেয়ে বড়। তাদের মস্তিষ্কও সবচেয়ে বড়। মানুষের যতো নিউরন আছে তার চেয়েও তিনগুণ বেশি আছে হাতির। তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে হাতি সম্পর্কে গুরুত্বপূর্ণ কথা তুলে ধরার জন্য ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.092
BTC 62610.99
ETH 1758.90
USDT 1.00
SBD 0.39