তুমি রবে নিরবে// (পর্ব-২)

in Incredible India3 years ago

আসসালামুয়ালাইকুম প্রিয় পাঠ্যবৃন্দ আশা করি সবাই ভাল আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের মাঝে আবার তুমি রবে নিরবে// (পর্ব-২) গল্প শেয়ার করতে যাচ্ছি আশা করি ভাল লাগবে, মনোযোগ সহকারে পড়ার অনুরোধ রইল।

যারা প্রথম পর্বটি পড়ে আসেন নি নিচে লিংক দেওয়া রইল।👇

https://steemit.com/hive-120823/@farhan456/congq

প্রথম পর্বের ক্লিপ: তোমার কোন অজুহাত আমি মানবো না। তুমি একটি বার শুধু আমার সাথে দেখা করো।

দ্বিতীয় পর্ব শুরু👇

heart-700141_640.jpgsource

দেশে তো তুমি আরও কয়েকবার এসেছো। কই দেখা করার তো কোন প্রয়োজনই বোধ করোনি। এতোদিন পর আজ কেন?

প্রয়োজন ছাড়া কী দেখা করতে নেই। তোমাকে আমার অনেক কথা বলার আছে ইভান।

কেন?

কেনটা নাহয় এসেই বলবো। তুমি আজ আর মানা করোনা।

রায়হান সাহেবকে বাদ দিয়ে পুরনো প্রেমীকের সাথে দেখা করতে চাইছো। যদি তোমার উনি জানতে পারে। আমার কিন্তু বারোটা বাজিয়েই ছাড়বে।

তোমার রসিকতা একটু কমাও তো। সত্যিই বলছি আমার যে কিছু কথা বলার আছে। তোমাকে না বললেই নয়। আসছে রবিবার আমরা দেখা করছি।

কী বলতে চায় ফারিয়া। কেন বলতে চায়। আজ এতোদিন পর ফারিয়ার কথাই বা কেন বারবার উকি দেয় মনে। তবেকি কফির প্যাকেটে কোথাও মিশে আছে ফারিয়া। এই কফি কী তাকেই মনে করে।

ডাইনিং টেবিলে রকমারি খাবারে ভরপুর। মিতা তার নিপুণ হাতে সাজিয়েছে। পোলাও কোর্মা মাছ মাংস চাটনি। ভর্তাও বাদ যায়নি। রাহাত তার বৌকে নিয়ে ইভানের অপেক্ষায়।

আমাদের বেড়ানোটা কোথায় হচ্ছে?
কক্সবাজার, রাঙামাটি, কাপ্তাই নাকি অন্য কোথাও। মাংসের চপের খানিকটা মুখে দিয়ে ইভানের উদ্দেশ্য রাহাতের কথা বলা।

জায়গার ব্যাপারটা রাকা আর মিতার উপর ছেড়ে দাও। আমরা তো বডিগার্ড আছিই।

আমি আর তুমি কক্সবাজারই যাবো। তোমরা কী বলো। স্বামীর পাতে আর ২পিস মাছ তুলে দেয় মিতা।

heart-762564_640.jpgsource

শুনেছি ইনানী বীচ খুব সুন্দর। এবার সেখানেই যাওয়া যাক। পানির গ্লাস হাতে নিয়ে রাকার কথা বলা। আপনাদের আপত্তি নেই তো। রাকার মুখে মিষ্টি হাসি।

শেষ পাতে মিষ্টি দেয় মিতা। শাড়িতে সুন্দর মানিয়েছে। জায়গা তো ঠিক। চলো শনিবারই যাওয়া যাক।

মিষ্টি যেন গলায় আটকে যায়। রবিবার যে বিশেষ দিন। ফারিয়াকে দেখার তীব্র ইচ্ছে যে মনের ভিতর আকুতি জানায়। এদিন যে শুধুই ফারিয়ার।

রবিবার বোধহয় হয়ে ওঠবেনা। আমার কাজ আছে।

অভিমান ঠাই নেয় মিতার বুকে। তুমিই তো বলো কাজ ছাড়া আমি কিছুই বুঝিনা। এবার বেড়াতে চাইছি তোমার মানাই যেন বাধা হয়ে ওঠলো।

সত্যি বলছি আমার কাজ আছে মিতা। ছুটির বাকি তিনদিন আমরা ঘুরে আসবোই কথা দিচ্ছি।

বেসিনে হাত ধুতে ব্যস্ত ইভান। অস্পষ্ট একটি মুখই যেন বারবার প্রতিভিম্ব ফেলে মনের দুয়ারে। এর একটা বিহিত দরকার। নইলে যে মিতাকে ঠকানো হবে। রবিবার পুরো দিনটায় ফারিয়ার জন্যে বরাদ্দ রইলো।

বের হবার আগে আর একবার নিজেকে আয়নায় দেখে ইভান। কালো পেন্টের উপর সাদা স্টাইফ শার্টটি ভালোই মানিয়েছে। চুলে আর একবার ব্রাশ বুলিয়ে নেয়।
3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPiQM5jPFZ2GTqCuwfTbvn1yeBeGzeq9aYqkjWYwuTmMerqbx1RXNyUEkGhVzA...7EnGCvYVSLAME2V1wnBThq5mWLTAUgeBMV87YuyAfYmC3KiM6f5VQ3dwdN7CUattU4PdzNW6h25wDE2CknP2Xm8J1VkTQunqAZa2fwNdQJUU92mR1ynfp5kpR4.png

আজকের মত এখানেই শেষ করছি বন্ধুরা পরবর্তী পর্বতে সম্পূর্ণটা শেষ করে দিব ইনশাআল্লাহ সেজন্য সবাই অপেক্ষায় থাকুন দেখা যাক শেষে কি রয়েছে।

🌸আসসালামু আলাইকুম🌸

cc: @farhan456

Devicename
Android:realme 8
Android version:realme UI 3.0 Android 12
Camera:64MP
Location:Bangladesh-bogura
Short by :Pixabay

qjrE4yyfw5pEPvDbJDzhdNXM7mjt1tbr2kM3X28F6SraZgaQoCtGeKVqRDUGfrmTXsfxHraVeGpEUQ6HjQHG9igTSfqGMVa6WEJmNoG7kyP96MeJqwySjh1g.png

Sort:  
Loading...

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 59982.55
ETH 1576.28
USDT 1.00
SBD 0.42