You are viewing a single comment's thread from:
RE: "অর্থের কাছে মানবিকতা বিক্রিত না হোক, এইটুকুই চাওয়া"
আপনাদের পোস্ট পড়ে এতটুকু বুঝতে পারলাম বর্তমানে ভারত এবং বাংলাদেশে প্রচন্ড রোদের তাপমাত্রা এবং এই গরমে বাহিরে যাওয়া আসলে অনেক কঠিন এক ব্যাপার এবং দিয়ে কোন একটি কাজ সম্পন্ন করে আসা আরো বেশি কষ্টকর হয়ে যাবে।
আপনার পোস্ট পড়ে অনেকটা খারাপ লাগলো আসলে অধিকাংশ জায়গায় আমি আমার বাংলাদেশেও দেখেছি এমন ঘটনা হতে। টাকার কাছে দিন দিন আমরা কেমন জানি নিজেকে হারিয়ে ফেলেছি আমাদের ভেতরে মানবতা আমরা হারিয়ে ফেলেছি কে বেঁচে থাকলো বা কে মারা গেল এটা আমাদের দেখার প্রয়োজন আমরা মনে করি না।
হয়তোবা কিছু সময়ের জন্য কাছে টাকা না থাকলেও সমস্যার কথা জেনে টাকা জোগাড় করা সম্ভব হয় কিন্তু জীবন চলে গেলে জীবন ফিরিয়ে আনা আর কখনো সম্ভব হবে না এই জিনিসগুলো যদি তারা বুঝতো তাহলে এমন ধরনের কাজ করতো না।
আজকাল মানবিক মানুষের সত্যিই অভাব। তার উপরে যদি আসে টাকা ইনকাম করার প্রসঙ্গ, তাহলে মানুষ আরও অমানবিক হয়ে যায়। টাকার থেকে জীবনের মূল্য কিছু মানুষের কাছে কম সেদিনের ঘটনায় বুঝতে পারলাম। আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো, ভালো থাকবেন।