আসলে আমি যতটুকু জানি আপনি বর্তমানে সংসার জীবনে আছেন এবং মেয়েরা যখন একবার সংসার জীবনে ঢুকে যায় তখন বাহিরে ঘোরাফেরা করা তাদের জন্য বন্ধ হয়ে যায়। যাই হোক আপনার গত পোস্ট আমি পড়েছিলাম এবং আপনি অনেক আবেগমূলক কথা সেখানে লিখেছিলেন কারণ আপনার দিদিকে নিয়ে সেখানে আপনি লিখেছিলেন।
সেখানে আপনি জামা রেখে আসার জন্য দিদি আপনাকে বাহিরে দেখা করতে বলেছিল কিন্তু বৃষ্টি হওয়ার কারণে আপনারা দেখা করতে পারেননি কিন্তু আজকে আপনি ভেবেছিলেন ঝড়-বৃষ্টি যাই হোক না কেন দেখা আপনারা করবেন এবং খুবই আনন্দ করেছেন বাহিরে গিয়ে আপনার পোস্ট পড়ে বোঝা যাচ্ছে। ধন্যবাদ এত সুন্দর একটি আনন্দ মুহূর্ত আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য।
সেদিন আমরা সত্যিই খুব আনন্দ করেছিলাম। আমার পোস্টটি পড়ে এত ভাল কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।