মা,,,।

in Incredible Indialast year

মায়ের ভালোবাসা এই ভালোবাসা থেকে এক বার বঞ্চিত হলে আর কখনো সেই ভালোবাসা ফিরে পাওয়া যায় না। মা শব্দটি অনেক ছোট তবে তার মধ্যে লুকিয়ে আছে হাজারো দুঃখ কষ্ট ভালোবাসা। মা আমাদের প্রথম শিক্ষক যার মুখ থেকে আমরা মায়ের ভাষা শিখেছি।

1000064300.jpg Pexels:

মা আমাদের বন্ধু যার কাছ থেকে বন্ধুর অনুভূতি পেয়েছি মা আমাদের গার্জিয়ান মা আমাদের শিক্ষক। পৃথিবীর মধ্যে যদি কেউ একজন ভালো বন্ধু থাকে সেটা মা তার সাথে পৃথিবীর সব কথা শেয়ার করা যায়। সে সব সময় ভালো পথে চলার জন্য পথ দেখিয়ে থাকে আমাদের।

সে এমন একটি মানুষ সে সন্তানের জন্য মিথ্যার আশ্রয় নিতেও ভাবে না। মা না খেয়ে আছে সন্তানের সামনে মিথ্যা বলে আমি খাওয়া-দাওয়া শেষ করে ফেলেছি। সে এমন একটি মানুষ তার ওপর দিয়ে সব দুঃখ গুলো নিয়ে যেতে পারে তবে সন্তানের গায়ে হাত লাগতে দেবে না।

যখন আমরা তার গর্ভে ছিলাম কতো লাথি মেরেছি তার পেটে সে সব কিছু সহ্য করেছে। যখন এই পৃথিবীর মুখ দেখলাম তখন তার শরীর নোংরা করেছি অনেক সবকিছু হাসি মুখে সহ্য করে নিয়েছে। আমরা যখন খাওয়ার জন্য কান্না করতাম পৃথিবীর কেউ বুঝতে না পারলেও সে ঠিক বুঝতে পারতো।

1000064301.jpg Pexels:

সে কতো কিছু আমাদের জন্য সহ্য করেছে তবে আমরা তার জন্য কিছুই করতে পারি নাই। মা এই পৃথিবী ছেড়ে এক বার চলে গেলে মা শব্দটি আর কাউকে বলা হয় না। মায়ের মতো আপন মানুষ এই পৃথিবীতে আর দ্বিতীয় কোন মানুষ হতে পারে না। তার মতো বন্ধু এই পৃথিবীতে আর দ্বিতীয় হতে পারে না।

মায়ের মুখ থেকে মধুর ভাষা শিখেছি আমরা যদি কোন ভাষা আগে শিখে থাকি সেটা মা। আজকে মায়ের কথা অনেক বেশি মনে পড়ছে। চাইলে ও এখন আর তার সাথে কথা বলতে পারি না। তবে তার সাথে কাটানো মুহূর্ত গুলো চোখের সামনে ভেসে ওঠে সব সময়।

1000064302.jpgPexels:

তাকে কখনো বোঝাতে পারি নাই কতোটা ভালোবাসি তাকে আজ সে নাই। তবে এই কথাটি বলতে বারবার ইচ্ছা করে অনেক ভালোবাসি তোমাকে মা। তার হারিয়ে যাওয়া আমার জীবন থেকে এটা আমি এখনো মেনে নিতে পারি নাই। মাঝে মাঝে রাতে যদি কেউ ফোন দেয় অনেক সময় ভুলে মনে হয় মা ফোন দিয়েছে।

এমন রাত গিয়েছে এই কথাটি ভেবে চোখ দিয়ে পানি পড়েছে অঝোরে। কারো সামনে প্রকাশ করতে পারি না তবে খারাপ লাগা এটা ধরেও রাখতে পারি না। কিছু কিছু সময় তো মনে হয় তার জন্য কি করলাম কি করতে পেরেছি। এ জীবনে তার জন্য কিছুই তো করতে পারলাম না এবং করার সুযোগও তো পাই নাই।

অনেক আশা ছিলো সুন্দর বাড়িতে তাকে তুলবো হাসি খুশি ভাবে আমরা চলব। কিন্তু সে হারিয়ে যাওয়ার পর থেকে সব স্বপ্ন সব আশা তছনছ হয়ে গেলো। তবে এখন আম্মু ডাকার মতো একটি মানুষ হয়েছে আমার ভাইয়ের মেয়ে। ঠিক মায়ের সাথে যে ভাবে কথা বলতাম তার সাথে একা একা কথা বলি।

সে এখনো কথা বলতে পারে না এবং পারবেও কি করে সে তো সবে হয়েছে। তবে নিজের মনের ভাষা আম্মু এটা তাকে ডেকে শান্তি অনুভব করি। আমি অনেক আশা করে বসে আছি সে আমাকে নাম ধরে ডাকবে। সে বলবে আমি তো তোমার আম্মা জানি না এই আশা টি আমার পূরণ হবে কি না।

মাঝে মাঝে আম্মু ডাকতে ডাকতে চোখ দিয়ে পানি চলে আসে তার সাথে কথা বলতে বলতে। সে আমাদের এই পৃথিবীতে এসেছে আমার আম্মা যদি আজ আমাদের মাঝে থাকত সে কতো না খুশি হতো। সব খুশি সব আনন্দ সবার ভাগ্যে থাকে না সেটাই আমার আম্মার সাথে হয়েছে।

আসলে আজকের লেখাটা আমার মাকে নিয়ে ছিলো অনেক মনে পড়ছিল তাই ভাবলাম কিছু কথা শেয়ার করা যাক আপনাদের মাঝে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।

1000045708.png

1000046883.gif

@baizid123

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

 last year 

এই পৃথিবীতে মায়ের ভালোবাসা সাথে অন্য কারোর ভালোবাসা তুলনা করা যায় না। মা যেমন সন্তানের ওপর রেগে থাকতে পারে আবার সন্তানকে তারা অনাশয়ে হয়ে বুকে টেনে নিতেও পারে। মা অনেক কষ্ট করে ঝড়, ঝাপটা সামলে দশ মাস দশ গর্ভে ধারণ করে সন্তানকে পৃথিবী আলো দেখায়। তার মুখ থেকে মা ডাক শোনার জন্য। সন্তানকে পৃথিবীতে আনার পর তার প্রথম শুভাকাঙ্ক্ষী মা। মাই হলো ছেলেমেয়েদের প্রথম শিক্ষক। তাই প্রত্যেক ছেলেমেয়েদের মাকে সম্মান করা উচিত তার সমস্ত কথা অক্ষরে অক্ষরে পালন করা উচিত। তারা হয়তো পৃথিবীতে থেকে চলে গেলে অনেক কিছুই আমাদের মনে করিয়ে দেয়। কিন্তু তখন করার কিছু থাকে না। তাই উনারা বেঁচে থাকতে থাকতে উনাদের সমস্তই থেকে গুরুত্ব দেওয়া উচিত মাকে নিয়ে সুন্দর পোস্ট শেয়ার করেছেন তাই আমি আমার নিজের মনের কথা বলে শেয়ার করলাম।

 last year 

একদমই তাই যাদের মা বেঁচে আছে তাদেরকে সব সময় মায়ের যত্ন নিতে হবে খেয়াল রাখতে হবে এই পৃথিবীর ছেড়ে একবার মা চলে গেলে মা ডাকার মতো মানুষটাই আর থাকবে না এই মা আমাদের জন্য অনেক কষ্ট সহ্য করে যেটা আর কেউ পৃথিবীতে করতে পারে না আপনার সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য ধন্যবাদ।

Loading...

মা'কে নিয়ে চমৎকার কিছু কথা লিখেছেন। আসলেই, মাকে যারা হারিয়েছে তারাই বুঝে মা হারানোর কষ্ট কি! আমি খুব ছোটবেলাতেই মাকে হারিয়েছি।

 last year 

আপনার আম্মার জন্য মন থেকে দোয়া রইল তাকে আল্লাহতালা জান্নাত বাসী দান করুক। এটা অনুভব করতে পারছি আপনি কতটা কষ্ট পাচ্ছেন বা পেয়েছেন অনেক ছোটবেলা থেকে আপনি আপনার মাকে হারিয়েছেন আমি কিছু দিন আগে আমার মাকে হারিয়েছি যেটা আমি এখনো মেনে নিতে পারি নাই। আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 last year 

এই পৃথিবীতে যারা মায়ের ভালোবাসা হারিয়ে ফেলেছে তারা মায়ের ভালোবাসা বেশ ভালোভাবেই উপলব্ধি করতে পারছে আপনি ঠিকই বলেছেন এই ভালোবাসা একবার হারিয়ে গেলে আর কখনোই ফিরে পাওয়া যায় না তাই এই ভালোবাসা যতদিন আমাদের কাছে থাকবে ততদিন সেটাকে আগলে রাখাটা আমাদের প্রতিটা মানুষের দায়িত্ব এবং কর্তব্য।

মাঝে মাঝেই বলে থাকি মায়ের পাশে যখন আমরা থাকি তখন তার ভালোবাসা তার অভাব আমরা কখনোই উপলব্ধি করতে পারি না কিন্তু যখন আমরা মায়ের কাছ থেকে অনেক দূরে চলে যাই তখন সেই ভালোবাসা সেই অভাব আমরা বেশ ভালোভাবে উপলব্ধি করে থাকে তবে আপনার মা হয়ে পৃথিবী ছেড়ে চলে গেছে তার ভালোবাসা আপনি বেশ ভালোভাবেই উপলব্ধ করছেন কিছুই করার নেই সবাইকে যেতে হবে শুধুমাত্র তার জন্য একটু দোয়া করেন যেন আল্লাহ তায়ালা তাকে পরকালে ভালো রাখে ধন্যবাদ মা নিয়ে এত সুন্দর একটা লেখা আমাদের সাথে তুলে ধরার জন্য ভালো থাকবেন।

 last year 

একদমই তাই আপু যখন মা পাশে থাকে তখন তার ভালোবাসা তার কদর আমরা উপলব্ধি করতে পারি না কিন্তু সে আমাদের মাঝে না থাকলে তার প্রত্যেকটি কথা তার ভালোবাসা তার এ স্নেহ মনে পড়ে যায় আমাদের বারে বার। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য শেয়ার করার জন্য।

 last year 

এই পৃথিবীতে যদি নিঃস্বার্থভাবে কেউ ভালোবাসা দিয়ে থাকে সেটা হচ্ছে মায়ের ভালোবাসা আসলে মা এমন একজন মানুষ যার কাছ থেকে আপনি প্রতিনিয়ত ভালোবাসা পাবেন কখনো বিনিময়ে কোন কিছুই চাইবে না তবে আমার কাছে মনে হয় মায়ের ভালোবাসাটা আমরা ঠিক তখনই বুঝতে পারি যখন আমরা মায়ের কাছ থেকে অনেক দূরে থাকি আপনার মায়ের জন্য সব সময় দোয়া করি আল্লাহ তায়ালা যেন তাকে পরকালে ভালো রাখে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.085
BTC 60464.71
ETH 1591.06
USDT 1.00
SBD 0.42