মিথ্যা দিয়ে কখনো সত্য ঢেকে রাখা যায় না।

in Incredible Indialast year

মিথ্যা দিয়ে কখনো সত্য ঢেকে রাখা যায় না সেটা একটি সময় সবার সামনে চলে আসে এটাই বাস্তব। কথায় আছে শাক দিয়ে মাছ ঢেকে রাখা যায় না ঠিক তেমনি মিথ্যা দিয়ে সত্য ঢেকে রাখা যায় না। সেই সত্যটা একটি সময় সবার সামনে চলে আসবে সেটা ১০ বছর বা ১০ মাস পরে হলেও আসবে।

1000055808.jpg

আমরা অনেক ধরনের অপরাধ করে মনে করি কেউ দেখে নাই এটা এখানেই চাপা থেকে যাবে। তবে আজ পর্যন্ত কেউ চাপা রাখতে পারে নাই। একটি সময় সেটা সবার সামনে এসেছে এবং সামনে আসবে। অপরাধ করে অনেকেই ভাবে কেউ তো দেখে নাই কিন্তু এটা ভুলে যাই সৃষ্টিকর্তা আছে তিনি দেখছেন। তিনি কোন একটি উসিলায় সেটা সবার সামনে নিয়ে আসে।

সৃষ্টিকর্তার ভায় যদি মনে থাকে অন্যায় পথে চলা অপরাধ থেকে আমরা ফিরে আসতে পারি। বলছিলাম আজকে দেখা একটি ঘটনা নিয়ে যেটা দেখে মনে পড়ে গেলো পাপ কখনো চাপা থাকে না এটাই বাস্তব। আমাদের এলাকাতে এমন একটি ঘটনা ঘটে গিয়েছে যে ঘটনা চাপা ছিলো এত দিন কিন্তু এখন সবার সামনে চলে এসেছে।

সাধারণ একটি বিষয় ছেলে মেয়ের ভালোবাসা ধনী-গরিব এটা নিয়েই চলে এসেছে হাজার যুগ দন্ড। এখনো রয়ে গেছে আমাদের সমাজে এই দন্ড গুলো। কিন্তু এখন যে সময় চলছে প্রেমের মধ্যে সেই টান এখন আর নেই। সময়ের সাথে সাথে একটি মানুষ সরে গেলে তার কথা ভুলে যায়।

1000055810.jpg

আমাদের এলাকার পাশে তে একটি ছেলে এখান থেকে ১ বছর আগে একটি মেয়ের সাথে সম্পর্ক করেছিল। তাদের সম্পর্কটি অনেক গভীর ভাবে চলে গিয়েছে নাকি। মেয়েটির বাবা-মা এক দিন রাতে ছেলেটিকে ডেকেছিল বিয়ের কথা বলার নাম করে।

মেয়েটি নানার বাসাতে ছিলো বাবা-মা এক হয়ে সেই ছেলের সাথে কথা বলছিল। এবং নাস্তা দিয়েছিল নাকি তাকে খাওয়ার জন্য। ছেলে টিকে যা খেতে দিয়েছিল তাতে বিষ মিশিয়ে ছেলেটিকে মেরে ফেলে। এবং ঘরের পেছনে ফাঁকা জায়গায় তাকে চাপা দিয়ে রেখেছে। দুই মাস হয়ে গিয়েছে ছেলেটির খোঁজ তার বাবা-মা জানে না।

ছেলেটি যখন এসেছিল কাউকে না জানিয়ে এসেছিল জানি না তাদের মধ্যে কি এমন কথা হয়েছে। ওই যে কথাতে আছে পাপ কখনো চাপা থাকে না। গতকালকে যেখানে মানুষ মেরে চাপা দেয়া ছিলো সেখানে গাছ রোপন করতে গিয়ে লাশ পেয়েছে। বিষয়টি পুলিশের কাছে জানানো হয় তারপরে ধীরে ধীরে সব খবর বেরিয়ে আসে।

সামান্য বিষয় গুলো নিয়ে এখন একটি মানুষ প্রাণ হারিয়েছে বর্ত মানে সেই সকল মানুষ গুলো পুলিশের কাছে আছে। এই একটি ঘটনা দেখে মনে হলো এখন মানুষের মধ্য কোন মানবতা নাই। নাই মানুষের কাছে অন্য মানুষের প্রাণের কোন মূল্য। কি লাভ তারা পেলো এটা আমি বুঝে উঠতে পেলাম না। আমি যেটা বুঝলাম এখানে একটি মানুষ প্রাণ হারিয়েছে ও অন্য মানুষেরা কারাগারে আছে।

1000055223.jpg

মেয়েকে সেখানে বিয়ে না দিয়ে যদি অন্য জায়গায় বিয়ে দিতো বা তার সাথে বিয়ে দিতো তাহলে কিন্তু আজ সেই ছেলেটি বেঁচে থাকতেন আমাদের মাঝে। বিয়ে না দিতে চাইলে অনেক ভাবে অনেক কিছু সমাধান আমরা করতে পারি। তবে কোনো মানুষকে দুনিয়া থেকে সরিয়ে দিয়ে কি পেলো।

প্রেম করে অনেক মানুষ বিয়ে করে ফেলে তার পরে বাড়ি নিয়ে আসে তারা তো পারিবারিক ভাবে বিয়েটি করতে চেয়েছিল। তাদের অপরাধ টা কি তাই ছিলো আমার কাছে জানা নেই। তবে আপনারা যদি কাউকে মন থেকে ভালোবাসেন ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়েন। এবং একা একা কোথাও না যাওয়াটা উত্তম এটাই বলার ছিলো। কারণ বর্তমান সময় কাউকে বিশ্বাস করা সত্যিই অনেক কঠিন।

ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য।

@baizid123

Sort:  

আমার জানা মতে আমি জানি যেটা মিথ্যা দিয়ে কখনো সত্যটা ঢেকা যায় না কারণ সত্যের জয় একদিন না একদিন হবেই আসলে আমরা সব থেকে বেশি মিথ্যা বলি কোথায় জানেন আসলে মিথ্যা কথা আমরা বলতে চাই না কিন্তু পরিস্থিতির চাপে আমাদের মিথ্যা কথা বলতে হয় আপনার বাড়ির পাশে এক ছেলে মেয়ের অমর ভালোবাসার গল্প বলেছেন আসলে ছেলেটি মেয়েটি নিষ্পাপ মনে ভালোবাসা সম্পন্ন করেছে এবং ভালোবাসাটা যতো গভীরে দিকে যায় ততটাই সামনে দিকে চলে আসে কিন্তু দেখেন ছেলেটি বিশ্বাস করে কাউকে না জানিয়ে তার ভালোবাসার টানে তার মা-বাবা ডাকছে চলে আসছে কিন্তু ছেলেটা কি আগ থেকে জানত যে তার কপালে এমন করুন ঘটনা ঘটবে আসলে আমরা সব সময় হেরে যায় ভালোবাসার মানুষের কাছে এবং বেশিটা ধোকা ও খাই তার কাছে আপনার লেখাটি পড়ে অনেক ভালো লাগলো আপনার জন্য অনেক শুভকামনা রইল

Upvoted! Thank you for supporting witness @jswit.

Loading...
 last year 

এটা একদমই ঠিক কথা মিথ্যা দিয়ে সত্য কোনদিনই ঢেকে রাখা যায় না। মিথ্যা বলতে বলতে মানুষ একদিন ধরা পড়বেই। সব সময় সত্যের জয় হয়। কথায় আছে, শাক দিয়ে কখনোই মাছ ঢাকা যায় না। এরকম প্রেমের সম্পর্ক প্রায় শোনা যায়। এরকম ঘটনা যারা ঘটায় তাদের কোন মানবিকতায় নেই। এই সমাজে তারা মানুষের পর্যায়ে পড়ে না। যাইহোক ঘটনাটি খুবই দুঃখজনক। যারা এরকম নির্মম ঘটনা ঘটিয়েছে তাদের কড়া শাস্তি ব্যবস্থা করা উচিত।

 11 months ago 

মিথ্যা এমন একটা অপরাধ যেটা আমরা চাইলেও কখনোই ঢাকা দিয়ে রাখতে পারি না আপনি ঠিকই বলেছেন আমরা মাঝে মাঝে এমন কিছু কাজ করে থাকি তখন আমরা চিন্তা করি মনে হয় আমাদের এই কাজ এখানেই ঢাকা পড়ে থাকবে কেউ জানতে পারবে না কেউ দেখবে না তবে এটা আমরা ভুলে যাই যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি কিন্তু সবকিছুই দেখতে পান।

আমাদের অপরাধবোধ কখনোই নিজের মধ্যে আসে না তবে আমার কাছে মনে হয় কোন কাজ করার আগে হাজার বার চিন্তা করাটা অনেক বেশি প্রয়োজন কারণ আমরা যে কাজ করে যাচ্ছি মিথ্যার মাধ্যমে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি সেটা আমরা হাজারবার চেষ্টা করলেও কখনো পূরণ হবে না তাই প্রতিনিয়ত অবশ্যই মিথ্যা থেকে নিজেদেরকে দূরে সরিয়ে আসাটা অনেক বেশি প্রয়োজন।

 11 months ago 

মিথ্যা বলে ক্ষণিকের জন্য ভালো থাকা যায় চিরস্থায়ী নয় তাই সব সময় চেষ্টা করতে হবে সত্তর সাথে চলাফেরার কথা এবং তাতে আলাদা একটি শান্তি খুঁজে পাওয়া যায় মিথ্যা নিয়ে নিজের মনে ভয় থেকে যায় কখন মানুষের সামনে চলে আসবে যাই হোক আপনি অনেক সুন্দর একটি মন্তব্য শেয়ার করেছেন যেটা দেখে আমি সত্যি আনন্দিত ভালো লাগলো ভালো থাকবেন।

 11 months ago 

সত্য এমন একটা নৌকা যেটা আমাদের জীবনটাকে ডুবিয়ে ডুবিয়ে দেবে কিন্তু কখনোই ডুবিয়ে দেয় না অথচ মিথ্যার নৌকা খুব দ্রুত ডুবে যায় সত্য কথা বলে আমার মনে হয় কিছুটা সময় মানুষের কাছে খারাপ থাকাটাই উত্তম অন্ততপক্ষে মিথ্যা কথা বলে ভালো থাকার চাইবে বর্তমান সময়ে স্বার্থের ভালোবাসা জমজমাট আর মানবতার ভালোবাসা হারিয়ে গেছে এই মিথ্যার কাছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাল থাকবেন।

 11 months ago 

মিথ্যা দিয়ে কখনোই সত্য আপনি ঢেকে রাখতে পারবেন না এটাই বাস্তব তবে বর্তমান সময়ে দাঁড়িয়ে বাবা-মা সম্পর্ক মেনে নেয় না আমার কাছে মনে হয় সম্পর্ক করার আগে এমন একটা মানুষের সাথে সম্পর্ক করা উচিত যে মানুষটাকে বাবা-মা অন্তত পক্ষে মেনে নিতে সক্ষম হবে।

তার বাবা মা হয়তোবা ছেলেটাকে বুঝিয়ে বাড়িতে পাঠিয়ে দিতে পারতো বা ভয় দেখাতে পারত কিন্তু সামান্য বিষয় নিয়ে ছেলেটিকে মেরে ফেলাটা আমার কাছে খুব অবাক করা একটা বিষয় হয়েছে আমার কাছে মনে হয় এ বিষয়ের উপর তদন্ত করে তাদেরকে অবশ্যই শাস্তি দেওয়া উচিত আর মিথ্যা কখনো চাপা থাকে না এটা সবার জানা উচিত অসংখ্য ধন্যবাদ উপরোক্ত ঘটনা সম্পর্কে আমাদেরকে সাবধান করার জন্য ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.082
BTC 62816.13
ETH 1674.13
USDT 1.00
SBD 0.41