অতিরিক্ত মোটা হওয়ার অসুবিধা।
মানুষের স্বাস্থ্য শরীর সৃষ্টিকর্তার দান। কতো মানুষ মোটা হওয়ার জন্য কতো ঔষধ সেবন করে থাকে। কিন্তু মোটা হতে পারে না। আবার অনেক মানুষ মোটা থেকে চিকন হওয়ার চেষ্টা করে যাচ্ছে। কিন্তু শরীর কমাতে পারে না। কারণ এটা সৃষ্টিকর্তার দান। একে বারে যে পারে না তা কিন্তু নয়। ১০০ মধ্য ৫ জন মানুষ নিজের শরীর কমাতে পারে। আবার ১০০ মধ্য ৫ জন নিজের শরীর ভারী করতে পারে। কারণ এটা সৃষ্টিকর্তার দান তাই মানুষ চাইলে সব কিছু পারে না।
যাই হোক আমি আসলে আজ শেয়ার করতে চলেছি শরীর বেশি মোটা হওয়ার অসুবিধা নিয়ে কিছু কথা। আসলে একটি মানুষ যখন অতিরিক্ত মোটা হয়ে যায়। তখন তাকে বিভিন্ন দিক থেকে সমস্যার মোকাবেলা করতে হয়। নিজে চলাফেরা করতে গেলেও কষ্ট হয় সেই মানুষটির। সৃষ্টিকর্তা তাকে মোটা তৈরি করেছে। তার কোন হাত নেই তার শরীরে। তবে তার বিভিন্ন জায়গায় সমস্যার সম্মুখীন হতে হয়।
একটি মানুষ যখন অতিরিক্ত মোটা হয়ে যায় তখন কোনো ভারী কাজ করতে গেলে সমস্যা হয়। একটি মানুষ যখন অতিরিক্ত মোটা হয়ে যায় তখন বাজারে হেটে গেলেও কষ্ট হয়ে যায়। একটি মানুষ যখন অতিরিক্ত মোটা হয়ে যায় তখন অনেক উপরে হেঁটে উঠতে গেলেও কষ্ট হয়ে যায়। সে হয়তো বা প্রতি দিন ব্যায়াম করে হাঁটাচলা ফেরা করে কিন্তু তার ওজন কমাতে পারে না। সে তার জায়গা থেকে সব সময় চেষ্টা করে নরমাল ভাবে থাকার জন্য।
অনেক জায়গায় আছে মোটা ছেলে দেখলে মেয়েরা বিয়ে করতে চায় না। একটি মোটা মানুষের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। এটা আমি বাস্তব জীবনে দেখেছি বলে এই কথা গুলো বলছি। একটি মোটা মানুষ নরমাল ভাবে একটি গাড়িতে উঠতে গেলে বিভিন্ন সময় বিভিন্ন কথা শুনতে হয়। তার জায়গা থেকে আমরা একটি বারও চিন্তা করি না। সে ও কিন্তু একটি মানুষ সে ও আমাদের মতো চলাফেরা করতে চায়।
যাই হোক আসলে আমাদের এখানে অনেক মোটা একটি মানুষ আছে। আজকে লিফট বন্ধ ছিলো আমাদের এখানে কিছু সময়ের জন্য। কিন্তু কাজ চালিয়ে যেতে আমাদের উপরে হেঁটে যেতে হয়। সেই মানুষটি যখন সিঁড়ি দিয়ে হেটে যাচ্ছিল তার অনেক কষ্ট হচ্ছিল। সেটা দেখে আমার অনেক খারাপ লাগে কিন্তু কিছু করার ছিলো না।
যাই হোক উপরে গিয়ে কাজের জায়গায় জানতে পারি সেই মানুষটা আসতে দেরি করেছে। অবশ্যই তারা কাজ করে অন্য আরেকটি কোম্পানির। কিন্তু আমরা এখানে কাজ তো একই জায়গায় করে থাকি। সেই মানুষটি যখন আসতে দেরি হয় তখন তার বিভিন্ন কথা শুনতে হয়। কারণ তার শরীর ভারী হওয়ার জন্য যে কোনো কাজ দ্রুত করতে পারে না।
সে এতো পরিশ্রম এর মধ্যেও কিন্তু শরীর কমাতে পারেনি। কিন্তু মানুষের কাছে খারাপ আচরণ সেই মানুষটি শুনে যাচ্ছে। আমাদের আশে পাশে এমন অনেক মানুষ আছেন। তাদের শরীর ভারী হওয়ার জন্য বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন কথা শুনে যাচ্ছে। আসলে আমাদের এইটুকু বোঝা উচিত। সে ও আমাদের মতো স্বাভাবিক ভাবে চলাফেরা করতে পছন্দ করে। কিন্তু সৃষ্টিকর্তা তাকে শরীর ভারী করে পাঠিয়েছে সে কি করতে পারে।
আমরা যদি এইটুকু বুঝে চলতে পারতাম তাহলে হয়তো বা আমাদের আশে পাশে এই ধরনের মানুষদের সাথে খারাপ আচরণ করতাম না। যাই হোক বন্ধুরা আশা করি আপনারা কারো সাথে এমন ধরনের আচরণ করবেন না। সবাই ভালো এবং সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
কে চিকন হবে আর কে মোটা হবে সেটা সৃষ্টিকর্তার দান। অনেকে অনেক চিকন হয়ে থাকে আর সেটা তার স্বাস্থ্য ভালো করার জন্য ডাক্তার দেখিয়ে ঔষধ খেয়ে থাকে। আপনি ঠিকই বলেছেন, অনেকে আবার চিকন হওয়ার ঔষধ খেয়ে থাকে।
অতিরিক্ত মোটা মানুষ নানা ধরনের সমস্যায় পড়ে থাকে। একটা সমীক্ষায় দেখা গেছে অতিরিক্ত মেদ যুক্ত মানুষ নানা ধরনের রোগে আক্রান্ত হয়ে থাকে। ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে। ভালো থাকবেন।
একদমই ঠিক কথা বলেছেন আপনি অতিরিক্ত মোটা হওয়ার জন্য অনেক ধরনের সমস্যা তাদের জীবনে হয়ে থাকে। অবশ্যই আমাদের উচিত আমাদের শরীরের দিকে খেয়াল রাখা। তবে কিছু কিছু সময় কিছু কিছু মানুষ মোটা মানুষদের নিয়ে হাসি মশকরা বা বিভিন্ন কথা বলে থাকে যে কথা গুলো বলা উচিত নয় বলে আমার মনে হয়। অনেক সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য ধন্যবাদ ভালো এবং সুস্থ থাকবেন।
অতিরিক্ত মোটা অথবা অতিরিক্ত চিকন কোনটাই আমাদের স্বাস্থ্যের জন্য উপকার নয় । মিডিয়াম থাকাটাই উত্তম আমার মনে হয়।
অতিরিক্ত মোটা হওয়ার অসুবিধা গুলো আপনি খুব ভালোভাবেই উপস্থাপনা করছেন অতিরিক্ত মোটা হলে কিন্তু আর একটা সুবিধা আছে খুব ভালো ঘুম হয়। আমার দেখা অনুযায়ী মোটা মানুষ যে কোন জায়গায় আরামের ঘুম যেতে পারে।
আসলে যারা অতিরিক্ত মোটা তারা যে কোন কাজে অল্পতে কষ্টটা বেশি অনুভব করতে পারে। তাই তাদের ঘুমটা একটু বেশি আসে। আমিও অনেক মানুষকে দেখেছি অতিরিক্ত মোটা হওয়ার জন্য তারা আরামে ঘুমাতে পারে। শুধু ঘুমানো টা না দেখে তাদের কষ্টটা ও দেখা উচিত। ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে শুভকামনা রইল আপনার জন্য।