শেষ চিঠি। 📮

in Incredible Indialast year

"নমস্কার বন্ধুরা!"
আশা করি সবাই ঈশ্বরের কৃপায় ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আমি আবারও নতুন একটি গল্প নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন আর বেশি দেরি না করে শুরু করে দেই........

1000007305.jpgSource

আজ অর্থীর গায়ে হলুদ। কাল অর্থীর অন্য একটা ছেলের সাথে বিয়ে হয়ে যাবে। অর্থের বাড়ির সামনে দিয়ে হেঁটে যাচ্ছে রোহিত। তার চোখে মুখে বিষন্নতার ছায়া। কারণ সে তার ভালোবাসার মানুষটিকে আপন করে আর পাবেনা। অর্থীর বাড়ির পাশে একটা পুরনো ডাকবক্স ছিল। সেই ডাকবক্স ব্যবহার করে রোহিত আর অর্থী চিঠি আদান-প্রদান করতে নিজেদের মধ্যে।

বর্তমান সময়ে চিঠি কথাটা শুনলে আমাদের অনেক আগের কথা মনে পড়ে যায়। কিন্তু এই গল্পটা বর্তমান সময়েরই। রোহিত আজকেও সেই ডাকবক্সের দিকে এগিয়ে যাচ্ছে। এই ডাকবক্সটা তারা দুজন ছাড়া আর কেউ ব্যবহার করতো না৷ রোহিত আজকে অর্থীর জন্য শেষবারের মতো চিঠি দিতে এসেছে।

1000007306.jpgSource

অর্থীকের পাঠানো রোহিতের শেষ চিঠিটা হলো.......

"অপ্রিয় কাছের মানুষ"

কেমন আছো? জানি আমাকে রেখে এখন বেশ সুখেই আছো। তুমি যখন এই চিঠিটা হাতে পাবে তখন হয়তো তোমার বিয়ে হয়ে যাবে! তুমি তখন অন্য কারোর প্রিয় মানুষ হবে। কেন জানিনা আজকে তোমাকে আমি অপ্রিয় বললাম। তোমাকে আমার আর আগের মতন মনে পড়ে না। কিন্তু তোমার কথাগুলো এখনো মেনে চলি। এখন আর আগের মতো সিগারেট খাওয়া হয় না। শুধু কফিই চলে। কফির ছায়ায় তোমার মুখের ছাপটা দেখি। বারান্দায় যখন তোমার দেওয়া ফুলের গাছগুলোর সামনে যাই তখন তোমার কথা খুব মনে পড়ে। হাজারো মানুষের ভিড়ের মধ্যে এখন নিজেকে খুব একা একা লাগে। হাত শক্ত করে ধরার জন্য যখন কাউকে পাই না, তখন তোমার হাতের স্পর্শটা খুব অনুভব করি। তোমার চলে যাওয়ার পর থেকে আমার আর গান করা হয় না। গানের সুরগুলো তোমার মত করে জীবন থেকে চলে গেছে । এখন আর কোন কিছুতেই মন বসে না। মাঝে মাঝে যখন নিজেকে খুব অসহায় মনে হয়, তখন একা একা পাহাড়ে ঘুরতে যাই। তোমাকে নিয়েও অনেকবার গেছি। কিন্তু এখন একজন সাথী কমে গেছে আমার সাথে। আমি আমার বাইকই এখন যাই৷ আমার পছন্দ ছিল পাহাড় আর তোমার ছিল সাগর। আজ বুঝতে পারলাম তুমি কেন সাগর এতটা পছন্দ করতে। সাগর আর আকাশের মাঝে সাগরটাই বড়। কারণ সাগর বিষন্নতার যন্ত্রণা নিজের মধ্যে লুকিয়ে রাখতে পারে। তোমাকে এখন আর আমার আলাদা করে মনে পড়ে না। আসলে ব্যাপারটা হলো, যে মানুষটা আমাদের অস্তিত্বের সাথে মিশে থাকে তাকে আর আলাদা করে অনুভব করার প্রয়োজন হয় না। এটাই হয়তো তোমাকে দেওয়া আমার শেষ চিঠি। তোমার প্রিয় ডাকবক্সে শেষ চিঠিটা তোমার জন্যই দিলাম। চিঠিতে কোন ঠিকানা দেয়নি। কারণ তুমি বিয়ের পর কোথায় চলে যাবে আমি সে কথা কিছুই জানিনা। যেখানে থেকো ভালো থেকো। অনেক ইচ্ছা থাকলে নিজের জীবনটা আর নতুন করে গোছাতে পারলাম না। কারণ গুছিয়ে দেওয়ার মানুষটা যে আর আমার নেই। আমি আজও আমার অপ্রিয় মানুষটাকে অসম্ভব ভালোবাসি।

ইতি
"তোমার ভীষণ কাছের কেউ "

1000007307.jpgSource

রহিত চিঠিটা ডাকবাক্সে ফেলে একরাশ হতাশা নিয়ে বাড়ি ফিরল। কিছু কিছু ভালোবাসার গল্প এমনই অপূর্ণই থেকে যায়। ভালোবাসার গল্পগুলো পূর্ণতা পেলে কতই না ভালো হতো। কারোর আর জীবন কষ্টের হতো না!

সমাপ্ত

"ধন্যবাদ সবাইকে"

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

গল্পটা পড়ে সত্যিই মন ছুঁয়ে গেল! কিছু ভালোবাসা অপূর্ণই থেকে যায়, কিন্তু তার স্মৃতিগুলো মনের গভীরে চিরকাল বেঁচে থাকে। রোহিতের চিঠির প্রতিটি শব্দে যে অনুভূতি ফুটে উঠেছে, তা যেন এক অসম্পূর্ণ ভালোবাসার গভীরতা প্রকাশ করে।

কিছু গল্পের শেষ হয়, কিন্তু অনুভূতিগুলো থেকে যায় আজীবন। হয়তো অর্থী চিঠিটা একদিন পড়ে অনুভব করবে রোহিতের ভালোবাসার গভীরতা। কিন্তু ততদিনে জীবন তাকে ভিন্ন পথে নিয়ে যাবে। জীবন কখনো থেমে থাকে না, স্মৃতির পাতাগুলো শুধু মাঝে মাঝে নীরবে চোখ ভিজিয়ে দেয়।

 last year 

ভালোবাসার যে সব সময় পূর্ণতা পেতে হবে এটা কোনো কথা নয়। কিছু কিছু ভালোবাসা অপূর্ণই থেকে যায়। তবে আপনি ঠিক কথায় বলেছেন আপু, ভালোবাসার মনুষ গুলোর স্মৃতি মনের ভিতর চিরকাল থেকে যায়। ভালোবাসার অনুভূতি গুলো নিয়ে থাকা সত্যি খুবই যন্ত্রণাদায়ক। কিছু কিছু মানুষের সারা জীবন সেই অনুভূতি নিয়ে বেচে থাকতে হয়।

ভালো থাকবেন আপু আপনি। এতো সুন্দর একটা মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Loading...
 last year 

যারা সত্যিকারের ভালোবাসা তারা কখনোই প্রিয় মানুষকে ছেড়ে যায় না তবে আপনার শেষ চিঠি গল্পের চিঠি পড়ার পর সত্যিই খুব খারাপ লাগলো প্রিয় মানুষের কাছ থেকে পাওয়া যন্ত্রণাগুলো পাওয়াটা বেদনাদায়ক হতে পারে। সেটা আপনার এখান থেকেই বোঝা যায় আসলে জীবনে ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার আনন্দ হারিয়ে ফেলার বেদনা তারাই বুঝতে পারে যারা কিনা কাছের মানুষ হারিয়েছে অসংখ্য ধন্যবাদ শেষ চিঠি গল্পের চিঠি এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য ভালো থাকবেন।

 last year 

আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লেখাটি সম্পূর্ণ পড়ে এতো সুন্দর একটা মন্তব্য করার জন্য। আপনি ঠিক কথায় বলেছেন যারা সত্যি কারের ভালোবাসে তারা কখনোই তার প্রিয় মানুষটিকে ছেড়ে চলে যায় না। কিন্তু অনেক সময় পরিস্থিতির কারণে ছেড়ে চলে যেতে হয়। ভালোবাসার মানুষটি ছেড়ে চলে যাওয়ার মতন কষ্ট মনে হয় আর কোনো কিছুতে হয় না।

ভালো থাকবেন আপু আপনি।

 last year 

আমরা সকলেই একটা জিনিস জানি যে কোন কিছু পাওয়ার আনন্দর চাইতে সেটা হারানোর যন্ত্রণা অনেক বেশি ভয়ানক।। আজ প্রযুক্তি আসার জন্য সিটি যেন বিলুপ্তের মুখে, আর এই চিঠির কথা মনে হলে আমার দাদাদের জীবনের গল্প খুব মনে পড়ে।।

আপনার পোস্টটি পড়ে অনেক কিছু বাস্তবিকভাবে বুঝতে পারলাম।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 59147.39
ETH 1559.63
USDT 1.00
SBD 0.42