আঁকাআঁকির সল্প প্রচেষ্টা ৪.০
নমস্কার বন্ধুরা! আশা করি সবাই ঈশ্বরের কৃপায় ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে আবারও নতুন একটি পেন্সিল স্কেচ নিয়ে হাজির হয়েছি৷ চলুন আর বেশি দেরি না করে শুরু করে দেই আমি কিভাবে স্কেচটা সম্পূর্ণ করলাম.......
বিগত দুইদিন একটু ব্যস্ততার কারণে আপনাদের মাঝে আমি আঁকাআঁকির পোস্ট করতে পারি নি। তবে আজকে সকল কাজ শেষ করে আমি আবারও আঁকাআঁকি শুরু করলাম। আজকের আবহাওয়াটা খুব সুন্দর ছিল৷ চারিপাশ মেঘাচ্ছন্ন ছিল। সকালে আমি আর দাদা কিছুটা সময় আড্ডা দিয়ে বাড়ি চলে আসলাম। কারণ বৃষ্ট পড়া শুরু করে দিয়েছিল তাই তাড়াতাড়ি বাড়িতে চলে আসলাম।
বাড়ি এসে যখনই খাতা কলম নিয়ে বসে গেলাম ঠিক সেই সময় কারেন্টটা চলে গেল। হঠাৎ কারেন্ট চলে যাওয়ায় আমর মন মেজাজ অনেকটা খারাপ হয়ে যায়। আর মন মেজাজ ভালে না থাকলে ভালো ছবি আঁকা যায় না। তাই দুপুরের খাবার খেয়ে একটা ঘুম দিলাম৷ ঘুম থেকে উঠেও দেখি কারেন্ট নেই। তাই একটু বাইরে থেকে ঘুরে আসলাম। তারপর বাড়ি এসে দেখি কারেন্ট চলে আইসে। আবারও খাতা কলম নিয়ে আঁকাআঁকি করতে বসে পড়লাম।
অনেক কথা হলো এখন চলুন আজকে আমার স্কেচটা কিভাবে আঁকলাম তার প্রতিটা ধাপ সহ আপনাদের মাঝে তুলে ধরি........
একটি ড্রইং খাতা, পেন্সিল, রাবার, পেন্সিল কাটার,কাটা কম্পাস, স্কেল। একটি 2b পেন্সিল, একটি 6b পেন্সিল। কারণ একটি দিয়ে ড্রইং এর বেজ তৈরি করেছি এবং আরেকটি দিয়ে স্কেচ করি।
প্রথমে খাতার চারপাশে আজকে একটু বেশি জায়গা রেখে স্কেল ব্যবহার করে দাগ কেনে নিলাম। তারপর বর্ডার দিয়ে দিলাম দাগের পাশ দিয়ে।
আজকে ভাবলাম একটু ইউনিক কিছু আঁকি। তাই বাল্ব আঁকানোর জন্য প্রথমে বাল্বের উপরে অংশ স্কেলের সাহায্য আঁকায় নিলাম।
তারপর কাটা কম্পাস ব্যবহার করে বাল্বের নিচের কাচের অংশটা আঁকায় নিলাম।
বাল্ব জলার জন্য কারেন্ট সংযোগ প্রয়োজন তাই কারেন্ট এর তার আঁকায় নিলাম।
বাল্ব কারেন্টে সংযোগ করার জন্য একটা প্যাচানো অংশ থাকে, সেটাও আঁকিয়ে নিলাম।
তারপর বাল্বের উপরে অংশর সাথে নিচের অংশ মিলানোর জন্য পেন্সিল দিয়ে সংযোগ করে দিলাম।
শুধু বাল্ব আঁকালে কেমন ফাঁকা ফাঁকা লাগছিল এজন্য বাল্বের ভিতর কিছু প্রজাপতি আঁকায় নিলাম। প্রজাপতি আঁকাতে আমার অনেক সময় লাগিছে।
সবকিছু আঁকানোর পর এবার স্কেচ এর পালা। প্রথমে বাল্বের তার দিয়ে স্কেচ শুরু করলাম।
তারপর বাল্বের প্যাচানো অংশ টুকু স্কেচ করে নিলাম।
পরবর্তীতে বাল্বের কাচের অংশ টুকু ভালো করে স্কেচ করে নিলাম।
এবার প্রজাতির স্কেচ করার পালা। তাই এক এক করে সকল প্রজাপতি স্কেচ করে নিলাম।
তারপর বাল্বের নিচে স্কেল দিয়ে কিছুটা দাগ দিয়ে স্কেচ করে নিলাম।
এবার স্কেচ মিশানোর পালা তাই একটু তুলা ব্যবহার করে স্কেচটা মিশিয়ে নিলাম।
তারপর বাল্বের নিচে কিছু ঘাস আঁকায় নিলাম যাতে দেখতে ভালো লাগে১৫ম ধাপ
আঁকানোটা আমার কেমন অসম্পূর্ণ লাগছিল তাই হাতের কাছে ফ্লুইট ছিল তাই দিয়ে কিছু ফোটা ফোটা দিয়ে দিলাম।
দীর্ঘ কয়েক ঘন্টা আঁকানোর পর আমার স্কেচটা শেষ এখানেই শেষ হলো।
আশা আপনাদের সবার আমার আঁকানোটা ভালো লেগেছে। আজকের মতো আমার আঁকাআকির সল্প প্রচেষ্টা এই পর্যন্ত। আপনাদের উৎসাহ ও সাপোর্ট পেলে ভবিষ্যতে আরো নতুন নতুন ছবি আপনাদের মাঝে তুলে ধরবো।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Manual Curation of "Seven Network Project".
#artonsteemit
ᴀʀᴛ & ᴀʀᴛɪꜱᴛꜱ